রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৬:৩৪ অপরাহ্ন
শিরোনাম:
চুনারুঘাটে ডেভিল হান্ট অভিযানে শ্রমিক লীগ ও যুবলীগের দুই নেতা গ্রেফতার। আজমিরীগঞ্জে শিশু সামিরুন হত্যা মামলার আসামী লিটন গ্রেপ্তার বাহুবলে পিকআপের চাপায় প্রাণ গেল পথচারীর চুনারুঘাটে নিষিদ্ধ ঘোষিত সংগঠন তাঁতী লীগের ইউনিয়ন সভাপতি গ্রেফতার কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের জ্বালাও পোড়াও ও নৈরাজ্য সৃষ্টির প্রতিবাদে হবিগঞ্জ জেলা বিএনপির মিছিল ও সমাবেশ মাধবপুরে ঘুমন্ত অবস্থায় শিল দিয়ে স্বামীর মাথা-মুখ থেঁতলে দেওয়ার অভিযোগ হুইপ জি কে গউছের উদ্যোগে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের সুযোগ পেলেন হবিগঞ্জের ১২৪ শিক্ষার্থী হবিগঞ্জে পুলিশ কনস্টেবল নিয়োগ কার্যক্রম শুরু চুনারুঘাটে বনবিভাগের অভিযানে কাঠ ও পিকআপ জব্দ। চুনারুঘাট বাজারে মোবাইল কোর্ট পরিচালনা ও জরিমানা আদায়

নারী নির্যাতন মামলায় ২বছরের সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার

Reporter Name
  • আপডেট টাইম : শুক্রবার, ২১ জুন, ২০১৯
  • ৪৮৩ বার পঠিত

নুর উদ্দিন সুমন।। হবিগঞ্জের চুনারুঘাট নারী নির্যাতন মামলায় ২বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী মুশাহিদ গ্রেফতার। বৃহস্পতিবার দিবাগত রাত ২টায় উপজেলার সদর ইউনিয়নের মুড়ারবন্দ এলাকা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। গ্রেফতার মোশাহিদ(৩৫) উপজেলার সাটিয়াজুরী ইউনিয়নের ইচাকুটা গ্রামের মমিন হেসেনের ছেলে।

পুলিশের হাতে আটক মোশাহিদ

পুলিশ জানায়, মোশাহিদ তার স্ত্রীকে নির্যাতন করে বাড়ি থেকে তাড়িয়ে দেয়। পরে তার স্ত্রী ২০০৭ সালে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করে। মামলার শুনানি শেষে ২ বছরের সাজা প্রদান করে আদালত। মোশাহিদ পুলিশের চোখ ফাঁকিদিয়ে দীর্ঘদিন পলাতক থাকায় পুলিশ তাকে গ্রেফতার করতে পারেনি। দীর্ঘ অনুসন্ধানের পর গোপন সংবাদের ভিত্তিতে চুনারুঘাট থানার এসআই হেলাল উদ্দিন এর নেতৃত্বে এসআই শেখ আলী আজহারসহ একদল পুলিশ মুড়ারবন্দ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করেন। চুনারুঘাট থানার ওসি কেএম আজমিরুজ্জমান জানান, গ্রেফতারকৃত সাজাপ্রাপ্ত আসামী মোশাহিদকে জেলহাজতে পাঠানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com