মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৬ অপরাহ্ন
শিরোনাম:
কুলাউড়ায় উপজেলা পর্যায়ে কলেজ স্তরের শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত হলেন লংলা কলেজের সহকারী অধ্যাপক মাজহারুল ইসলাম শায়েস্তাগঞ্জে ট্রাক-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে যুবকের মৃত্যু হস্তান্তরের আগেই হেলে পড়েছে গাদিশাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন চুনারুঘাটে দেড় কেজি গাঁজাসহ আটক, পুলিশ আসার আগেই পালালেন যুবক চুনারুঘাটে কার্যক্রম নিষিদ্ধ কৃষক লীগের সাধারণ সম্পাদক শেখ জামাল গ্রেফতার চুনারুঘাটে চা-শ্রমিকদের রেইনকোট বিতরণ করলেন সংসদ সদস্য এসএম ফয়সল এসআরবি-৯ এর অভিযানে হবিগঞ্জের নবীগঞ্জ থেকে ১৩ কেজি গাঁজাসহ চুনারুঘাটের ১ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার হয়েছে নবীগঞ্জে। এসআরবি-৯ এর অভিযানে হবিগঞ্জের চুনারুঘাট থেকে ১২ কেজি গাঁজাসহ ০২ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার ২০ কেজি গাঁজা সহ চুনারুঘাট চান্দপুর চা বাগানের দুই মাদক কারবারি আটক আমু চা বাগান সরকারি বিদ্যালয়ের সামনে সড়ক দুর্ঘটনায় প্রথম শ্রেণির ছাত্রী আহত

যৌতুক লোভী স্বামীর পিটুনিতে চতুর্থ স্ত্রী আহত

Reporter Name
  • আপডেট টাইম : বুধবার, ১৯ জুন, ২০১৯
  • ৪৬৮ বার পঠিত

নুর উদ্দিন সুমন: হবিগঞ্জ জেলার চুনারুঘাটে যৌতুক লোভী স্বামী ফজর উদ্দিন (৩৫) এর পিটুনিতে চতুর্থ স্ত্রী তাছলিমা আক্তার (২০) আহত হয়েছেন। ১৮ জুন সকালে চুনারুঘাট উপজেলার বড়আব্দা গ্রামে এ ঘটনাটি ঘটেছে। আহত তাছলিমা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিচ্ছে। সূত্র জানায়, বড়আব্দার ছুরত আলীর ছেলে ফজর উদ্দিনের সঙ্গে ২ বছর পূর্বে আদালতের মাধ্যমে বিয়ে হয় তাছলিমার। তাদের একটি কন্যা সন্তান রয়েছে। আহত তাছলিমা জানায়, তার স্বামী যৌতুক লোভী। যৌতুকের জন্য বেধড়ক পিটুনিতে মাথায় ৪টি সেলাই লাগছে। তাকে বিয়ে করার পূর্বে ফজর আরো ৩টি বিয়ে করেছে। তিনি চতুর্থ স্ত্রী। যৌতুক লোভী স্বামীর হাত থেকে রেহাই পেতে প্রশাসনের সহযোগীতা কামনা করেছেন। বিচার পাওয়ার জন্য তিনি মামলা দায়েরের প্রস্তুতি নিয়েছেন।

সন্তান নিয়ে চিকিৎসা অবস্থায় হাসপাতালে গৃহবধূ

কর্তব্যরত চিকিৎসক জানান, তাছলিমার মাথায় চারটি সেলাই দেওয়া হয়েছে। তার অবস্থা গুরুত্বর, উন্নত চিকিৎসার প্রয়োজন। চুনারুঘাট থানার ওসি কেএম আজমিরুজ্জামান বলেন, অভিযোগ দিলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com