বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৩:০৯ অপরাহ্ন
শিরোনাম:
চুনারুঘাটে জালনোট প্রচলন প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা হবিগঞ্জ অনলাইন অ্যাক্টিভিস্ট ফোরামের ৩১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন চুনারুঘাটের উন্নয়ন নিয়ে বিএনপির তৃণমূল নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করেছেন এমপি ফয়সল ঢাকার হামলা মামলার জেরে বৃদ্ধাকে প্রাণনাশের হুমকির অভিযোগ, মাধবপুর থানায় জিডি চুনারুঘাটে বাড়ির সীমানা প্রাচীর নিয়ে বিরোধ নিয়ে পুলিশ সদস্য ও তার পরিবারের হামলায় আহত ৪ জন চুনারুঘাটে কোয়াবের ৬৪ সদস্যবিশিষ্ট কমিটি অনুমোদন বহুল সমালোচিত শিক্ষা অফিসার নাজনীন সুলতানা কে রবিবারের মধ্যে কুলাউড়ায় যোগদানের নির্দেশ বাংলাদেশ কাবাডি ফেডারেশনের যুগ্ম সাধারণ সম্পাদক হলেন চুনারুঘাটের নাসির আহমেদ সাজু চুনারুঘাট পৌরসভার উন্নয়ন কাজ পরিদর্শন করলেন এডিবি ও এএফডি প্রতিনিধি সিনথিয়া মিলা সহ এলজিইডি কর্মকর্তারা আব্দুল মুমিন সাদ্দাম বাংলাদেশ ভলিবল ফেডারেশনের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় চুনারুঘাটে মিষ্টিমুখ

হবিগঞ্জ ঘাটিয়া বাজার নারী ছিনতাইকারীসহ আটক ৮

Reporter Name
  • আপডেট টাইম : শনিবার, ১ জুন, ২০১৯
  • ৬৪৫ বার পঠিত

নুর উদ্দিন সুমন॥ হবিগঞ্জ শহরের ঘাটিয়া বাজার থেকে নারী ছিনতাইকারীসহ চক্রের ৮ সদস্যকে আটক করেছে ডিবি পুলিশ। এ সময় তাদের কাছ থেকে মোবাইল ফোনসহ স্বর্ণলংকার উদ্ধার করা হয়। শুক্রবার বিকেলে ডিবি এসআই ইকবাল বাহার ও এসআই আবুল কালাম আজাদের নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে। গ্রেফতারকৃত হলো-নাসিরনগর উপজেলার ধরমন্ডল গ্রামের আছকির মিয়া স্ত্রী রাবিয়া বেগম (৩৫), একই গ্রামের কামাল মিয়ার স্ত্রী দিলারা খাতুন (৩৫), ইসকান্দর সিয়ার ছেলে শাহীন মিয়া (২৬),জিতু মিয়ার কন্যা লাইজু আক্তার (২৭) শক্কদর মিয়া ছেলে শুক্কুর মিয়া (৪৫), নাসির মিয়া (২৭), বানিয়াচঙ্গ উপজেলার আগুয়া গ্রামের সালামত মিয়া ছেলে আজিজুল মিয়া (৩৫) ও আজিমুল, মাধবপুরের বাঘাসুরা গ্রামের আছকির মিয়া (৩৫)। পুলিশ সূত্র জানায়, আটককৃত দীর্ঘদিন ধরে হবিগঞ্জ শহরের বিভিন্ন স্থানে ছিনতাই করে যাচ্ছিল। ঈদ উপলক্ষে ছিনতাইকারীদের উপদ্রব বৃদ্ধি পেয়েছে। বিভিন্ন লোকজনের মোবাইলসহ স্বর্ণলংকার নিয়ে গেছে। এ অভিযোগে পুলিশ ঘাটিয়া বাজার এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় ছিনতাইকারী চক্রের ৮ সদস্যকে আটক করে। আটকৃতদের কাছ থেকে ১৯টি মোবাইল ফোন, ২টি স্বর্ণের কানের দোল উদ্ধার করে পুলিশ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com