শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৫:৩৫ অপরাহ্ন
শিরোনাম:
চুনারুঘাটে জালনোট প্রচলন প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা হবিগঞ্জ অনলাইন অ্যাক্টিভিস্ট ফোরামের ৩১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন চুনারুঘাটের উন্নয়ন নিয়ে বিএনপির তৃণমূল নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করেছেন এমপি ফয়সল ঢাকার হামলা মামলার জেরে বৃদ্ধাকে প্রাণনাশের হুমকির অভিযোগ, মাধবপুর থানায় জিডি চুনারুঘাটে বাড়ির সীমানা প্রাচীর নিয়ে বিরোধ নিয়ে পুলিশ সদস্য ও তার পরিবারের হামলায় আহত ৪ জন চুনারুঘাটে কোয়াবের ৬৪ সদস্যবিশিষ্ট কমিটি অনুমোদন বহুল সমালোচিত শিক্ষা অফিসার নাজনীন সুলতানা কে রবিবারের মধ্যে কুলাউড়ায় যোগদানের নির্দেশ বাংলাদেশ কাবাডি ফেডারেশনের যুগ্ম সাধারণ সম্পাদক হলেন চুনারুঘাটের নাসির আহমেদ সাজু চুনারুঘাট পৌরসভার উন্নয়ন কাজ পরিদর্শন করলেন এডিবি ও এএফডি প্রতিনিধি সিনথিয়া মিলা সহ এলজিইডি কর্মকর্তারা আব্দুল মুমিন সাদ্দাম বাংলাদেশ ভলিবল ফেডারেশনের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় চুনারুঘাটে মিষ্টিমুখ

নরেন্দ্র মোদির শপথ অনুষ্ঠানে যাচ্ছেন রাষ্ট্রপতি

Reporter Name
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৮ মে, ২০১৯
  • ৪৫৪ বার পঠিত

ডেস্ক রিপোর্টঃ আগামী ৩০ মে অনুষ্ঠয় দ্বিতীয় মেয়াদে ভারতের প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদির শপথ অনুষ্ঠানে যোদ দিতে তিন দিনের সফরে ভারত যাচ্ছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ।

রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নাল আবেদিন গণমাধ্যমকে জানান, ‘২৯ মে বিকেলে রাষ্ট্রপতির তিন দিনের সফর শুরু হবে। ৩১ মে তিনি দেশে ফিরবেন।’

তিন দিনের এই সফরে ৩০ মে মোদির শপথ অনুষ্ঠানে অংশ নেয়ার পর আবদুল হামিদ ভারতের রাষ্ট্রপতি রাম নাথ কোবিন্দের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন।

ভারতের রাষ্ট্রপতির সচিবালয়ের এক বিবৃতিতে জানানো হয়, রাষ্ট্রপতি রাম নাথ কোবিন্দ ৩০ মে সন্ধ্যা সাতটায় রাষ্ট্রপতি ভবনে নরেন্দ্র মোদিকে প্রধানমন্ত্রী হিসেবে শপথ বাক্য পাঠ করাবেন।

উল্লেখ্য, ভারতে লোকসভা নির্বাচনে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোটের বিপুল জয়ের পর রাষ্ট্রপতি কোবিন্দ গতকাল সোমবার নরেন্দ্র মোদিকে দ্বিতীয় মেয়াদে ভারতের প্রধানমন্ত্রী নিযুক্ত করেন। এর আগে এনডিএ নেতৃবৃন্দ মোদিকে তাদের সংসদ নেতা নির্বাচন করেন।
সুত্রঃ কালের কন্ঠ

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com