বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৬:৫৫ অপরাহ্ন
শিরোনাম:
আলহাজ্ব মোঃ আব্দুল আহাদ সর্দার: ব্যবসার সাফল্য থেকে মানবসেবার মহিমায় সমাজের এক কীর্তিমান সূর্যসন্তান চুনারুঘাটের শীর্ষ মাদক কারবারি ফিরোজ মিয়া গ্রেফতার, চুনারুঘাটে স্বস্তি দুদক আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতায় উপজেলা পর্যায়ে চ্যাম্পিয়ন চুনারুঘাট পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় চুনারুঘাটে পাহাড়ি ঢলে ব্রিজে ধস, ২ চা বাগানের সঙ্গে যোগাযোগ বন্ধ চুনারুঘাটে বাটন মোবাইল চুরির অভিযোগে দুই কিশোরকে গাছে বেঁধে মারধরের অভিযোগ উন্নয়ন ও অগ্রযাত্রায় বদলে যাচ্ছে আহম্মদাবাদ ইউনিয়ন সিলেটের ডিসি সারওয়ার আলম প্রত্যাহার বিশ্বকাপে ব্রাজিলের জয়ে চুনারুঘাটে আনন্দ উল্লাসে মেতে উঠেছেন সমর্থকরা মাধবপুরে কিন্ডারগার্টেন এসোসিয়েশনের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ শায়েস্তাগঞ্জে ৩৬ পিস ইয়াবাসহ ব্যারিস্টার গ্রেফতার

চুনারুঘাট বাজারে উপজেলা প্রশাসনের অভিযান পঁচা মেয়াদ উত্তীর্ণ পণ্য অপসারনের নির্দেশ

Reporter Name
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৭ মে, ২০১৯
  • ৪৬৩ বার পঠিত

আজিজুল হক নাসীর ঃ- পবিত্র রমজান মাসে ভোক্তাদের বিড়ম্বনা এড়াতে চুনারুঘাট বাজারে অভিযান পরিচালনা করেছেন উপজেলা প্রশাসন। সোমবার চুনারুঘাট উপজেলা সহকারী কমিশনার (ভুম) স ম আজহারুল ইসলামের নেতৃত্বে এ অভিযান পরিচালনা কালে তারা বাজারের বেশ কয়েকটি ফলের দোকানের পঁচা ফল ফেলে দেন। এবং প্রতিটি খাদ্যদ্রব্য বিক্রেতা প্রতিষ্ঠানকে পঁচা ও মেয়াদ উত্তির্ণ পণ্য অপসারনের নির্দেশ দেন। ক্রেতাদের ভোগান্তি কমাতে দোকানের প্রতিটি পণ্যের মূল্য তালিকা টাঙ্গাতে বলেন। প্রতিটি পণ্যের ক্রয় মূল্যের ক্যাশ মেমো সংগ্রহে রাখতে বলেন। ক্রয় মূল্যের নির্দিষ্ট হারের বেশি মূল্যে বিক্রয় থেকে বিরত থাকতে বলেন। এ ব্যাপারে চুনারুঘাট উপজেলা সহকারী কমিশনার (ভুমি) স ম আজহারুল ইসলাম জানান, পুরো রমজান মাস ব্যাপী চুনারুঘাট উপজেলার বাজার গুলোতে পুরো নজরদারী থাকবে চুনারুঘাট উপজেলা প্রশাসনের। তারা প্রতিনিধি প্রতিদিন বাজারের আপডেট সংগ্রহ করে প্রশাসনকে অবগত করবে। উপজেলা নির্বাহী কর্মকর্তা কিংবা তাঁর নেতৃত্বে প্রতিদিন অভিযান অব্যাহত থাকবে। কোনো ব্যবসায়ী ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের ব্যতিক্রম করলে তাদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা গ্রহন করা হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com