সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩১ অপরাহ্ন
শিরোনাম:
হবিগঞ্জ ৫৫ বিজিবি’র পৃথক অভিযানে প্রায় ৭ লক্ষ ২৯ হাজার টাকা মূল্যের ভারতীয় গরু ও মদ জব্দ* হবিগঞ্জের চুনারুঘাট থেকে ৪৭ কেজি গাঁজাসহ ২ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার চুনারুঘাটে ক্রিকেটার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের প্রথম সভা অনুষ্ঠিত হবিগঞ্জের নবীগঞ্জ থেকে ৯ কেজি গাঁজাসহ ২ ‍যুবক আটক চুনারুঘাটে মোটরসাইকেল-টমটম সংঘর্ষে নিহত ৩, আহত ১ চুনারুঘাটে ‘ইয়াবা নাটক’ সাজিয়ে গ্রেপ্তারের অভিযোগ ২ পুলিশ ক্লোজ মা-বাবার কবরের পাশে চিরনিদ্রায় বিএনপি নেতা হাজী অলিউল্লাহ হবিগঞ্জ জেলা পরিষদ প্রশাসক আহমেদ আলী মুকিবকে রাজসিক সংবর্ধনা দিলেন সৈয়দ মুশফিক আহমেদ চুনারুঘাটে অবৈধ মাটি কাটায় এক্সক্যাভেটর ভাঙচুর, তেল বিক্রেতাকে জরিমানা মাধবপুরে অলি উল্লাহর মৃত্যুতে শোক জানালেন এমপি ফয়সল

মৌলভীবাজারের লাউয়াছড়া বনে জীবিত অবস্থায় নবজাতক উদ্ধার

Reporter Name
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০১৯
  • ৫৪৩ বার পঠিত

নিজস্ব প্রতিনিধিঃ মৌলভীবাজারের লাউয়াছড়া বন থেকে একদিনের একমেয়ে শিশুকে উদ্ধার করেছে পুলিশ। উদ্ধারের পর শিশুটিকে শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বন প্রহরী ঋষি বড়ুয়া ও মোঃ ইব্রাহিম জানান, তারা ভোরে টহলের সময় লাউয়াছড়া বনের শ্রীমঙ্গল-ভানুগাছ সড়কের পাশে একটি পলিথিনে মোড়ানো অবস্থায় এক শিশুর কান্নার শব্দ পেয়ে কাছে গিয়ে সদ্য জন্ম নেয়া এক মেয়ে শিশু দেখতে পান। পরে তারা পুলিশে খবর দিলে পুলিশ এসে শিশুটিকে উদ্ধার করে শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। বর্তমানে শিশুটি শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছে। শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এর ডাঃ মুনির জানান, শিশুটি ঝুঁকি মুক্ত রয়েছে। তবে জন্মের পর যে সকল সেবা প্রয়োজন তা সে পায়নি। তারা এই সেবাগুলো দিচ্ছেন। শ্রীমঙ্গল থানার এস আই সৈয়দ বেলায়েত হোসেন জানান, চিকিৎসা শেষে শিশুটিকে আদালতে হস্তন্তর করা হবে। এদিকে কিছুদিন আগে শ্রীমঙ্গল থেকে উদ্ধার হওয়া অপর একটি মেয়ে শিশুকে নিজের সন্তান হিসেবে কেউ নিতে চাইলে তাদের দিয়ে দেয়ার জন্য নির্দেশ দিয়েছে মৌলভীবাজার আদালত।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com