রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৩ অপরাহ্ন
শিরোনাম:
হবিগঞ্জের চুনারুঘাট থেকে ৪৭ কেজি গাঁজাসহ ২ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার চুনারুঘাটে ক্রিকেটার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের প্রথম সভা অনুষ্ঠিত হবিগঞ্জের নবীগঞ্জ থেকে ৯ কেজি গাঁজাসহ ২ ‍যুবক আটক চুনারুঘাটে মোটরসাইকেল-টমটম সংঘর্ষে নিহত ৩, আহত ১ চুনারুঘাটে ‘ইয়াবা নাটক’ সাজিয়ে গ্রেপ্তারের অভিযোগ ২ পুলিশ ক্লোজ মা-বাবার কবরের পাশে চিরনিদ্রায় বিএনপি নেতা হাজী অলিউল্লাহ হবিগঞ্জ জেলা পরিষদ প্রশাসক আহমেদ আলী মুকিবকে রাজসিক সংবর্ধনা দিলেন সৈয়দ মুশফিক আহমেদ চুনারুঘাটে অবৈধ মাটি কাটায় এক্সক্যাভেটর ভাঙচুর, তেল বিক্রেতাকে জরিমানা মাধবপুরে অলি উল্লাহর মৃত্যুতে শোক জানালেন এমপি ফয়সল চুনারুঘাটের হাজী আলিম উল্লাহ সিনিয়র আলিম মাদ্রাসায় এডহক কমিটি সভাপতি হলেন সাজিদ

বানিয়াচঙ্গে ৪টি ব্যবসা প্রতিষ্ঠান আগুনে পুড়ে ছাই “৩০লাখ টাকার ক্ষতি

Reporter Name
  • আপডেট টাইম : শনিবার, ২০ এপ্রিল, ২০১৯
  • ৫৯২ বার পঠিত

নিজস্ব প্রতিনিধিঃ বানিয়াচঙ্গে আগুনে পুড়ে ছাই হয়ে গেছে ৪ টি ব্যবসা প্রতিষ্ঠান । আর এতে করে ব্যবসা প্রতিষ্ঠানগুলোর প্রায় ৩০ লাখ টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে বলে ধারণা করছেন ব্যবসায়ীরা। গতকাল শুক্রবার সকাল সাড়ে ১০ টার দিকে উপজেলার বড় বাজারের সাবরেজিস্ট্রার অফিস এলাকায় এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে বানিয়াচং ফায়ার সার্ভিসের কর্মীরা স্থানীয়দের সহযোগীতায় প্রায় ঘন্টাখানেক চেষ্ঠা চালিয়ে আগুণ নিয়ন্ত্রনে আনে। বানিয়াচং থানার (ওসি) রাশেদ মোবারক জানান, হঠাৎ করে বড় বাজারের সাবরেজিস্ট্রি অফিস এলাকায় আগুণ দেখতে পান স্থানীয়রা। পরে মুহুর্তের মধ্যেই আগুনের লেলিহান শীখা চার পাশে ছড়িয়ে পড়ে। আগুণে বান্নী ক্লথ স্টোর, কলি ফুড এন্ড চিকেন ফিডস, মিলাদ ভেরাইটিজ স্টোর এবং কুহিন মিয়ার ভেরাইটিজ স্টোর পুড়ে ছাই হয়ে যায়। এ সময় পাশর্^বর্তী একটি মসজিদের বেশকিছু আসবাবপত্রও পুড়ে যায়।

বানিয়াচং ফায়ার সার্ভিসের কর্মকর্তা মোঃ রাকিব হোসেন জানান, প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক সর্টসার্কিট থেকে অগ্নিকান্ডের সূত্রপাত হয়েছে। বিষয়টি নিয়ে তদন্ত চলছে। আগুণে প্রায় ৩০ লাখ টাকার মত ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com