বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১০:৫২ অপরাহ্ন
শিরোনাম:
চুনারুঘাটে ঈদে মিলাদুন্নবী (সাঃ) পালিত আশুগঞ্জে ভারতীয় শাড়িসহ চুনারুঘাটের দুই ব্যবসায়ী গ্রেপ্তার মানুষের কষ্ট দূর করতে দ্রুতই প্রকল্প গ্রহণ করা হবে-পানিসম্পদ প্রতিমন্ত্রী চুনারুঘাটে ক্রীড়া সামগ্রী ও দুস্থ নারীদের মধ্যে সেলাই মেশিন বিতরণ বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের মৃত্যুতে হুইপ জি কে গউছের শোক কোনো অনিয়ম-দুর্নীতি বরদাশত করা হবে না: এমপি ফয়সল চুনারুঘাটে মাদকবিরোধী অভিযানে এক ব্যক্তিকে ৬ মাসের কারাদণ্ড চুনারুঘাটে পাঁচ বছরেও গ্রেপ্তার হয়নি একাধিক মামলার সাজাপ্রাপ্ত আসামি মানিক বাহুবলে অবৈধ বালু উত্তোলন, যুবককে ১ লাখ টাকা জরিমানা চুনারুঘাটের গাজীগঞ্জ বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির নির্বাচন অনুষ্ঠিত

হবিগঞ্জে আদালত প্রাঙ্গনে প্রকাশ্যে মামলার বাদীকে ছুরিকাঘাত করে ক্ষতবিক্ষত করেছে আসামীরা

Reporter Name
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৮ এপ্রিল, ২০১৯
  • ৫০৪ বার পঠিত

নিজস্ব প্রতিনিধিঃ হবিগঞ্জে আদালত প্রাঙ্গনের প্রধান ফটকে মামলার বাদী কাজল মিয়া (৪৭) কে প্রকাশ্যে ছুুরিকাঘাত করেছে আসামী পক্ষের লোকজন। আশঙ্কাজনক অবস্থায় তাকে সিলেট ওসমানী মেডিকেল হাসপাতালে প্রেরন করা হয়েছে। গতকাল বুধবার সকাল ১০টায় এ ঘটনাটি ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, ৫ বছর আগে বাহুবল উপজেলার আব্দাকামাল গ্রামের আফতাব উদ্দিননের পুত্র সিদ্দিক আলী, সিজিল মিয়া ও মৌলা মিয়াসহ একদল লোক একই গ্রামের আজগর আলী ওরফে উন্দাই মিয়ার পুত্র কাজল মিয়াকে ছুরিকাঘাত করে রক্তাক্ত করে। এ ঘটনায় উল্লেখিতদের বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়। গতকাল বুধবার কাজল মিয়া তার মানিত সাক্ষী নিয়ে আদালতে তার নিয়োজিত আইনজীবি নুরুজ্জামানের মাধ্যমে হাজিরা দিতে আসলে সিদ্দিক মিয়া, মৌলা মিয়া, সিজিলসহ অন্যান্য আসামীরা বাদী কাজল মিয়াকে প্রকাশ্যে ছুরিকাঘাত করে। এ সময় আদালত প্রাঙ্গনে আতংক ছড়িয়ে পড়লে বিচার প্রার্থীরা ভয়ে দিক বেদিক ছুটাছুটি করে। আহত অবস্থায় তাকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নিয়ে আসলে সেখানে তার অবস্থার অবনিত হলে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়। বিষয়টি বিচারকগনের নজরে আসলে তাৎক্ষনিক আসামীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার জন্য পুলিশ প্রশাসনকে নির্দেশ প্রদান করা হয়। পুলিশ জানিয়েছে আহত কাজলের শরীরের বেশ কয়েকটি ছুরিকাঘাত রয়েছে। এ দিকে উক্ত মামলায় আসামীদের বিরুদ্ধে বিচারক গ্রেফতারী জারী করেন। সদর থানার ওসি (তদন্ত) জিয়াউর রহমান জানান, এ ঘটনায় কোন মামলা দায়ের করা হয়নি, তবুও আসামীদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।

 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com