বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৫:৫৩ অপরাহ্ন
শিরোনাম:
আশুগঞ্জে ভারতীয় শাড়িসহ চুনারুঘাটের দুই ব্যবসায়ী গ্রেপ্তার মানুষের কষ্ট দূর করতে দ্রুতই প্রকল্প গ্রহণ করা হবে-পানিসম্পদ প্রতিমন্ত্রী চুনারুঘাটে ক্রীড়া সামগ্রী ও দুস্থ নারীদের মধ্যে সেলাই মেশিন বিতরণ বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের মৃত্যুতে হুইপ জি কে গউছের শোক কোনো অনিয়ম-দুর্নীতি বরদাশত করা হবে না: এমপি ফয়সল চুনারুঘাটে মাদকবিরোধী অভিযানে এক ব্যক্তিকে ৬ মাসের কারাদণ্ড চুনারুঘাটে পাঁচ বছরেও গ্রেপ্তার হয়নি একাধিক মামলার সাজাপ্রাপ্ত আসামি মানিক বাহুবলে অবৈধ বালু উত্তোলন, যুবককে ১ লাখ টাকা জরিমানা চুনারুঘাটের গাজীগঞ্জ বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির নির্বাচন অনুষ্ঠিত চুরির অপরাধে যুবককে গণপিটুনি না দিয়ে ২০০ রাকাত নামাজের শর্তে ছেড়ে দিলেন স্থানীয়রা

বাহুবলে বিদ্যুৎ দানব কেড়ে নিয়েছে গৃহবধুর প্রাণ’ নতুন ঘরে যাওয়া হল না হতভাগ্য রোজিনার

Reporter Name
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২১ মার্চ, ২০১৯
  • ৫২৬ বার পঠিত

ষ্টাফ রিপোর্টার:বাহুবলে নতুন বসতঘর তৈরী করে সে ঘরে যাওয়া হলনা হতভাগ্য রোজিনার। বিদ্যুৎ দানব আচমকা কেড়ে নিয়েছে তার প্রাণ। ঘটনাটি ঘটেছে গতকাল বুধবার সন্ধ্যা ৬টায় উপজেলার পুটিজুরী ইউনিয়নের মন্ডলকাপন গ্রামে। জানা যায়, সম্প্রতি ওই গ্রামের ওয়াহাব উল্লাহ মুন্সির পুত্র আব্দুল হাই নতুন একটি বসতঘর তৈরি করে। ওই ঘরে রং-এর কাজ করার জন্য পাশের ঘর থেকে পার্শ্ব সংযোগ নেয় সে। আগামীকাল শুক্রবার মিলাদ পড়িয়ে নতুন ঘরে যাবার কথা ছিল তার। কিন্ত উল্লেখিত সময়ে আব্দুল হাই-এর স্ত্রী ৩ সন্তানের জননী রোজিনা আক্তার (২৫) বিদ্যুৎবাহিত ষ্টিলের দরজা-জানালায় তাড়িত হয়ে অজ্ঞান হয়ে পড়ে। পরে দ্রুত তাকে বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রোজিনাকে মৃত ঘোষনা করেন। মৃত রোজিনার অবুঝ ৩ টি কন্যা সন্তান রয়েছে। এ ঘটনায় রোজিনার পরিবারে শোকের মাতম চলছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com