সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম:
হবিগঞ্জের চুনারুঘাট থেকে ৪৭ কেজি গাঁজাসহ ২ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার চুনারুঘাটে ক্রিকেটার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের প্রথম সভা অনুষ্ঠিত হবিগঞ্জের নবীগঞ্জ থেকে ৯ কেজি গাঁজাসহ ২ ‍যুবক আটক চুনারুঘাটে মোটরসাইকেল-টমটম সংঘর্ষে নিহত ৩, আহত ১ চুনারুঘাটে ‘ইয়াবা নাটক’ সাজিয়ে গ্রেপ্তারের অভিযোগ ২ পুলিশ ক্লোজ মা-বাবার কবরের পাশে চিরনিদ্রায় বিএনপি নেতা হাজী অলিউল্লাহ হবিগঞ্জ জেলা পরিষদ প্রশাসক আহমেদ আলী মুকিবকে রাজসিক সংবর্ধনা দিলেন সৈয়দ মুশফিক আহমেদ চুনারুঘাটে অবৈধ মাটি কাটায় এক্সক্যাভেটর ভাঙচুর, তেল বিক্রেতাকে জরিমানা মাধবপুরে অলি উল্লাহর মৃত্যুতে শোক জানালেন এমপি ফয়সল চুনারুঘাটের হাজী আলিম উল্লাহ সিনিয়র আলিম মাদ্রাসায় এডহক কমিটি সভাপতি হলেন সাজিদ

বাহুবলের বালুছড়া থেকে উদ্ধার হওয়া লাশটি কুমিল্লার মোবাইল ব্যবসায়ী

Reporter Name
  • আপডেট টাইম : শনিবার, ১৬ মার্চ, ২০১৯
  • ৫৪৫ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি: বাহুবল থানাধীন ভাদেশ্বর ইউনিয়নের পাহাড়ী এলাকা বালুছড়া নামক স্থান থেকে এক যুবকের মরদেহ উদ্ধারের ৩ দিন পর তার পরিচয় মিলেছে। ওই যুবক কুমিল্লা দেবিদ্বার এলাকার ফতেহাবাদ গ্রামের রফিকুল ইসলামের পুত্র নজরুল ইসলাম (৩০)। নজরুল ইসলাম স্থানীয় জাপান মোবাইল সার্ভিসিং সেন্টারের মালিক বলেও তার পরিবারের পক্ষ থেকে নিশ্চিত হওয়া গেছে। বাহুবল মডেল থানার (ওসি) মোঃ মাসুক আলী বিষয়টি নিশ্চিত করে জানান, গত ১২ মার্চ অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার করা হয়। মরদেহটির পরিচয় না পাওয়ায় ময়না তদন্ত শেষে আঞ্জুমানে মফিদুল ইসলামের মাধ্যমে হবিগঞ্জ শহরের রাজনগর কবরস্থানে দাফন করা হয়। পরে হবিগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ উল্ল্যাসহ স্থানীয় লোকজন সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে মরদেহের ছবি পোস্ট করেন। এছাড়াও বিভিন্ন গণমাধ্যমে তার ছবি প্রকাশ করা হয়। নজরুলের ছবি তার পরিবারের সদস্যরা দেখতে পেয়ে মরদেহটি সনাক্ত করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com