সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১০:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম:
লাখাইয়ে বারান্দায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা সমুদ্র পথে ইতালী যাওয়ার পথে হবিগঞ্জের ১২ যুবক নিখোঁজ হবিগঞ্জ ৫৫ বিজিবি’র গত ২৪ ঘণ্টায় পৃথক অভিযানে ০১ জন আসামীসহ ৪৮ কেজি ভারতীয় গাঁজা এবং বিয়ার আটক* চুনারুঘাটে ৫৫ বিজিবির অভিযানে ৪৮ কেজি গাঁজাসহ ১ মাদক কারবারী আটক চুনারুঘাটে মাদক সেবন ও বহনের দায়ে একজনের ১৫ দিনের কারাদণ্ড নবীগঞ্জে ছাত্রলীগ নেতা শাহ তপুসহ গ্রেপ্তার দুই ॥ থানায় ‘জয় বাংলা’ স্লোগান, ভিডিও ভাইরাল বাহুবলে বনবিভাগের অভিযানে আকাশমনি কাঠের ৬ টুকরা গোলকাঠ জব্দ কানাইঘাট-জৈন্তাপুর সীমান্তে বিজিবির অভিযানে ১৮ লাখ টাকার অবৈধ পণ্য জব্দ হবিগঞ্জে ঝুঁকিপূর্ণ ২৫৯ প্রাথমিক বিদ্যালয় ॥ ছাদ ধসের আতঙ্ক চুনারুঘাট ফটোগ্রাফি সোসাইটির ৯ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

লাখাইয়ে বারান্দায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা

Reporter Name
  • আপডেট টাইম : সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬
  • ০ বার পঠিত

লাখাই উপজেলায় সুজল মিয়া (৩৫) নামের এক যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। গতকাল রবিবার (২৫ অক্টোবর) সকাল ১১টার দিকে উপজেলার ১নং লাখাই ইউনিয়নের আমানুল্লাপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত সুজল মিয়া ওই গ্রামের সাবেক ইউপি সদস্য মো. লিয়াকত আলীর ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার দিন সকালে পরিবারের অজান্তে নিজ ঘরের দরজা বন্ধ করে বারান্দায় নাইলনের রশি দিয়ে গলায় ফাঁস নেন সুজল মিয়া। পরিবারের সদস্যরা বিষয়টি বুঝতে পেরে তাৎক্ষণিকভাবে পুলিশকে খবর দেন।
খবর পেয়ে লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরীফ আহমেদের নির্দেশনায় স্বজনগ্রাম পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ জাহাঙ্গীর আলমের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ঝুলন্ত অবস্থায় নিহতের লাশ উদ্ধার করে।
এ বিষয়ে স্বজনগ্রাম পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ জাহাঙ্গীর আলম জানান, পুলিশ ঘটনাস্থলে গিয়ে ঝুলন্ত অবস্থায় লাশ উদ্ধার করেছে। প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে, ভিকটিম সুজল মিয়ার স্ত্রী নেই এবং তিনি বাড়িতে একা বসবাস করতেন। এছাড়া তিনি ইদানীং মাদকাসক্ত ছিলেন বলেও তথ্য পাওয়া গেছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর আসল কারণ নিশ্চিত হওয়া যাবে।
নিহত যুবকের সুরতহাল প্রতিবেদন তৈরি করার পর পুলিশ মরদেহ ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালের মর্গে প্রেরণ করেছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com