জামাল হোসেন লিটন, চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি: চুনারুঘাট সরকারি কলেজের সামনে কর্তৃপক্ষের অনুমতি ছাড়া বাণিজ্য মেলা পরিচালনার দায়ে পাঁচজনকে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (১৯ অক্টোবর) দুপুর ১টা থেকে বেলা আড়াইটা পর্যন্ত পরিচালিত ভ্রাম্যমাণ আদালত এ দণ্ডাদেশ দেন। এ সময় মেলার জন্য নির্মিত বিভিন্ন গেট ও দোকানের কাঠামোও অপসারণ করা হয়।
উল্লেখ্য, এর আগে সরকারি আদেশ অমান্য করে মেলা পরিচালনা না করার জন্য সংশ্লিষ্টদের কঠোরভাবে সতর্ক করা হয়েছিল। আইনগত ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেওয়া সত্ত্বেও মেলার কার্যক্রম অব্যাহত রাখায় এ অভিযান পরিচালনা করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় চুনারুঘাট থানা পুলিশ, আনসার সদস্য ও চুনারুঘাট পৌরসভা সার্বিক সহযোগিতা করে।
এদিকে, কর্তৃপক্ষের অনুমতি ছাড়া কোনো ধরনের স্থানীয় বাণিজ্য মেলা পরিচালনা না করতে চুনারুঘাট উপজেলাবাসীর প্রতি অনুরোধ জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
Leave a Reply