রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৯:০০ অপরাহ্ন
শিরোনাম:
হবিগঞ্জ চুনারুঘাট সীমান্তে বিএসএফের গুলিতে যুবক নিহত ২০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগে বিএনপি নেতাসহ ৫ জনের বিরুদ্ধে মামলা চুনারুঘাট থানায় জনবান্ধব পরিবেশ তৈরির উদ্যোগ ওসি সাইফুল ইসলামের মুক্তিযোদ্ধা চত্বর থেকে জাতীয় চার নেতার ছবি অপসারণ, ক্ষোভ মুক্তিযোদ্ধাদের হতদরিদ্র বৃদ্ধার বাড়ি ছাড়তে চাপ, ৩ বছর ধরে হয়রানির অভিযোগ ঢাকায় মামলা, মাধবপুরে গ্রামের বাড়িতে হামলার অভিযোগ মিরপুর-ধুলিয়াখাল সড়কে টমটম-মোটরসাইকেল সংঘর্ষে নিহত চুনারুঘাটে ঈদে মিলাদুন্নবী (সাঃ) পালিত আশুগঞ্জে ভারতীয় শাড়িসহ চুনারুঘাটের দুই ব্যবসায়ী গ্রেপ্তার মানুষের কষ্ট দূর করতে দ্রুতই প্রকল্প গ্রহণ করা হবে-পানিসম্পদ প্রতিমন্ত্রী

২০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগে বিএনপি নেতাসহ ৫ জনের বিরুদ্ধে মামলা

Reporter Name
  • আপডেট টাইম : রবিবার, ৩০ আগস্ট, ২০২৬
  • ৩ বার পঠিত

স্টাফ রিপোর্টার: হবিগঞ্জের মাধবপুরে নির্মাণাধীন ভবনের কাজ বন্ধ করে ২০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগে উপজেলা বিএনপির সভাপতি শামসুল ইসলাম কামালসহ পাঁচজনের বিরুদ্ধে মামলা হয়েছে।
গত বৃহস্পতিবার আমেরিকাপ্রবাসী শাহিনুর আলমের ছেলে সানি আলম হবিগঞ্জের দ্রুত বিচার আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শাহিদুল আলমের আদালতে মামলাটি করেন। আদালত অভিযোগটি আমলে নিয়ে তিন কার্যদিবসের মধ্যে মাধবপুর থানায় এফআইআর হিসেবে গণ্য করে আদালতকে অবহিত করার নির্দেশ দিয়েছেন।

মামলার অন্য আসামিরা হলেন—মালঞ্চপুর গ্রামের ইমরান আহম্মদ ও কুদ্দুস মিয়া, আলীনগর গ্রামের আশিকুর রহমান মামুন এবং কালিকাপুর গ্রামের শাহ আলম।

মামলার এজাহারে বাদী পক্ষের অভিযোগ, শাহিনুর আলম ক্রয়সূত্রে ১৭ দশমিক ৬১ শতাংশ জমির মালিক। জমিটি তার নামে নামজারি করা রয়েছে এবং নিয়মিত খাজনা পরিশোধ করে তিনি ভোগদখলে আছেন। ওই জমিতে ভবন নির্মাণের কাজ শুরু করলে উপজেলা বিএনপির সভাপতি শামসুল ইসলাম কামাল তার কাছে ২০ লাখ টাকা চাঁদা দাবি করেন বলে অভিযোগ করা হয়েছে।

অভিযোগে আরও বলা হয়, দাবিকৃত চাঁদার টাকা দিতে অস্বীকৃতি জানালে শামসুল ইসলাম কামালের নেতৃত্বে অন্য আসামিরা নির্মাণকাজে বাধা দেন এবং সেখানে হামলা চালান।

তবে চাঁদা দাবির অভিযোগ অস্বীকার করেছেন বিএনপি নেতা শামসুল ইসলাম কামাল। তিনি বলেন, “জমিটি বিরোধপূর্ণ। বিষয়টি মীমাংসার জন্যই আমি সেখানে গিয়েছিলাম। চাঁদা দাবির অভিযোগের সঙ্গে আমার কোনো সম্পৃক্ততা নেই।”

আদালতের নির্দেশের পর মামলাটি মাধবপুর থানায় এফআইআর হিসেবে গ্রহণের প্রক্রিয়া চলছে। অভিযোগের বিষয়ে তদন্তের পর প্রকৃত ঘটনা জানা যাবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com