বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৩:১২ অপরাহ্ন
শিরোনাম:
মিরপুর-ধুলিয়াখাল সড়কে টমটম-মোটরসাইকেল সংঘর্ষে নিহত চুনারুঘাটে ঈদে মিলাদুন্নবী (সাঃ) পালিত আশুগঞ্জে ভারতীয় শাড়িসহ চুনারুঘাটের দুই ব্যবসায়ী গ্রেপ্তার মানুষের কষ্ট দূর করতে দ্রুতই প্রকল্প গ্রহণ করা হবে-পানিসম্পদ প্রতিমন্ত্রী চুনারুঘাটে ক্রীড়া সামগ্রী ও দুস্থ নারীদের মধ্যে সেলাই মেশিন বিতরণ বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের মৃত্যুতে হুইপ জি কে গউছের শোক কোনো অনিয়ম-দুর্নীতি বরদাশত করা হবে না: এমপি ফয়সল চুনারুঘাটে মাদকবিরোধী অভিযানে এক ব্যক্তিকে ৬ মাসের কারাদণ্ড চুনারুঘাটে পাঁচ বছরেও গ্রেপ্তার হয়নি একাধিক মামলার সাজাপ্রাপ্ত আসামি মানিক বাহুবলে অবৈধ বালু উত্তোলন, যুবককে ১ লাখ টাকা জরিমানা

মানুষের কষ্ট দূর করতে দ্রুতই প্রকল্প গ্রহণ করা হবে-পানিসম্পদ প্রতিমন্ত্রী

Reporter Name
  • আপডেট টাইম : বুধবার, ২৬ আগস্ট, ২০২৬
  • ২ বার পঠিত

স্টাফ রিপোর্টার: হবিগঞ্জ সদর উপজেলার লস্করপুর ইউনিয়নের কালিগঞ্জ এলাকায় খোয়াই নদীর ভেঙে যাওয়া ও ক্ষতিগ্রস্ত বাঁধ পরিদর্শন করেছেন পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ। গত মঙ্গলবার (২৫ আগস্ট) বেলা ১১টার দিকে তিনি ভাঙনকবলিত এলাকা পরিদর্শন করেন।

পরিদর্শনকালে পানিসম্পদ প্রতিমন্ত্রী ভাঙনের পরিস্থিতি সরেজমিনে দেখেন এবং স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলেন। এ সময় তিনি ক্ষতিগ্রস্ত বাঁধের অবস্থা ও নদীর পানি বৃদ্ধির কারণে সৃষ্ট দুর্ভোগের বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছ থেকে বিস্তারিত তথ্য নেন।

এ সময় উপস্থিত ছিলেন হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও হুইপ আলহাজ জিকে গউছ, হবিগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ডা. সাখাওয়াত হাসান জীবন, জেলা প্রশাসক জি এম সরফরাজ, হবিগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী সায়েদুল হকসহ স্থানীয় জনপ্রতিনিধি ও এলাকাবাসী।

পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বলেন, “প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে এখানে এসেছি, যাতে এ সমস্যার স্থায়ী সমাধান করা যায়।”

তিনি বলেন, মানুষের দুঃখ-কষ্ট দূর করতে যে প্রকল্প গ্রহণ করা প্রয়োজন, তা দ্রুতই নেওয়া হবে। আপাতত জরুরি ভিত্তিতে জিও ব্যাগ ফেলে ক্ষতিগ্রস্ত বাঁধ মেরামতের উদ্যোগ নেওয়া হবে।

প্রতিমন্ত্রী আরও বলেন, হবিগঞ্জ শহর যাতে কোনোভাবেই প্লাবিত না হয়, সে জন্য সরকার বিভিন্ন প্রকল্প গ্রহণ করেছে। বর্ষা মৌসুম শেষ হওয়ার পরপরই এসব প্রকল্পের কাজ শুরু করার আশা প্রকাশ করেন তিনি।

উল্লেখ্য, গত রোববার সকালে খোয়াই নদীর পানি বৃদ্ধি পেয়ে বাঁধের একটি অংশ ভেঙে যায়। এতে হবিগঞ্জ সদর উপজেলার অন্তত ২০টি গ্রাম প্লাবিত হয়। পানিতে তলিয়ে যায় ফসলি জমি, পুকুর ও ফিশারি। আকস্মিক বন্যায় ক্ষতিগ্রস্ত হন এসব এলাকার কয়েক হাজার মানুষ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com