সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৪:৫১ অপরাহ্ন
শিরোনাম:
বাহুবলে অবৈধ বালু উত্তোলন, যুবককে ১ লাখ টাকা জরিমানা চুনারুঘাটের গাজীগঞ্জ বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির নির্বাচন অনুষ্ঠিত চুরির অপরাধে যুবককে গণপিটুনি না দিয়ে ২০০ রাকাত নামাজের শর্তে ছেড়ে দিলেন স্থানীয়রা চুনারুঘাটে গাঁজা সেবনের দায়ে ৫ জনের কারাদণ্ড চুনারুঘাটে ১২ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ১ হাজী ইয়াছিন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচিত হলেন বিশিষ্ট সমাজসেবক নাসির উদ্দিন সাতছড়িতে মাটির নিচে পিস্তল ম্যাগাজিন ও গুলি উদ্ধার। কলকাতায় হোটেলে ভয়াবহ আগুন, নিহত ৯ জনের ৮ জনই বাংলাদেশি সাতছড়ি-রেমা কালেঙ্গায় গাছ চুরি: ৬২ জনের বিরুদ্ধে মামলা উচ্চশিক্ষার জন্য জেমি পেলেন ৭৫ লাখ টাকার আন্তর্জাতিক বৃত্তি

বাহুবলে অবৈধ বালু উত্তোলন, যুবককে ১ লাখ টাকা জরিমানা

Reporter Name
  • আপডেট টাইম : সোমবার, ২৪ আগস্ট, ২০২৬
  • ০ বার পঠিত

স্টাফ রিপোর্টার: হবিগঞ্জের বাহুবলে অবৈধভাবে বালু উত্তোলন ও পরিবহনের দায়ে খলিল মিয়া (২২) নামে এক যুবককে ১ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

গত বৃহস্পতিবার (২০ আগস্ট) দিবাগত রাতে উপজেলার লালটিলা এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। পরে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর সংশ্লিষ্ট ধারায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাকে ১ লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়।

দণ্ডপ্রাপ্ত খলিলা মিয়া উপজেলার লালটিলা এলাকার গেদু মিয়ার ছেলে।

অভিযানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন বাহুবল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)। এ সময় অবৈধভাবে বালু উত্তোলন ও পরিবহনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্টরা জানান।

স্থানীয় প্রশাসন জানিয়েছে, সরকারি অনুমোদন ছাড়া বালু উত্তোলন ও পরিবহন পরিবেশ ও সরকারি সম্পদের ক্ষতির পাশাপাশি আইনশৃঙ্খলা পরিস্থিতির ওপরও নেতিবাচক প্রভাব ফেলছে। এ ধরনের কর্মকাণ্ড বন্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com