বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ১২:৪৮ অপরাহ্ন
শিরোনাম:
চুনারুঘাটে চাঞ্চল্যকর হত্যাকাণ্ডের ঘটনা চুনারুঘাটে নিষিদ্ধ ছাত্রলীগের সভাপতি গ্রেফতার চুনারুঘাটে আওয়ামী লীগ নেতা মোক্তাদির চৌধুরী গ্রেফতার হবিগঞ্জে মিছিলের প্রস্তুতিকালে বৈষম্যবিরোধী নেতা মাহদীসহ আটক ৩ ছাত্রীদের নিপীড়নের অভিযোগে শিক্ষক গ্রেপ্তার, দুই কলেজ থেকে অব্যাহতি মাধবপুরে মাদক মামলার ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার স্বাস্থ্য কমপ্লেক্সের পরিত্যক্ত ভবন থেকে অর্ধগলিত ঝুলন্ত মরদেহ উদ্ধার চুনারুঘাটে মাদকসেবীর ৬ মাসের কারাদণ্ড চুনারুঘাটের নোংরা পরিবেশে বেকারি পণ্য উৎপাদন, ২০ হাজার টাকা জরিমানা চুনারুঘাটে অবৈধ বালু উত্তোলনে ৫০ হাজার টাকা জরিমানা, টমটম আটক

মাধবপুরে মাদক মামলার ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার

Reporter Name
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬
  • ৪ বার পঠিত

স্টাফ রিপোর্টার: হবিগঞ্জের মাধবপুরে মাদক মামলার ওয়ারেন্টভুক্ত এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গত রোববার (১৬ আগস্ট) বিকেলে উপজেলার তেলিয়াপাড়া চা-বাগানের মিশন লাইন এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তি হলেন তেলিয়াপাড়া চা-বাগান এলাকার বরুণ ভৌমিজের ছেলে বিশ্বনাথ ভৌমিজ।

পুলিশ সূত্রে জানা যায়, জিআর মামলা নং-৩৭৯/২৫-এর ওয়ারেন্টভুক্ত আসামি বিশ্বনাথ ভৌমিজকে গ্রেপ্তারের জন্য তেলিয়াপাড়া পুলিশ ফাঁড়ির এএসআই শহীদুল ইসলামের নেতৃত্বে এএসআই তরিকুল ইসলামসহ সঙ্গীয় পুলিশ সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করেন। প্রায় দুই ঘণ্টা অভিযান চালানোর পর মিশন লাইন এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, গ্রেপ্তার আসামির বিরুদ্ধে মাদক সংক্রান্ত মামলা রয়েছে এবং ওই মামলায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি ছিল।

গ্রেপ্তারের পর তাকে মাধবপুর থানায় নেওয়া হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানিয়েছে পুলিশ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com