বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ১২:৪৮ অপরাহ্ন
শিরোনাম:
চুনারুঘাটে চাঞ্চল্যকর হত্যাকাণ্ডের ঘটনা চুনারুঘাটে নিষিদ্ধ ছাত্রলীগের সভাপতি গ্রেফতার চুনারুঘাটে আওয়ামী লীগ নেতা মোক্তাদির চৌধুরী গ্রেফতার হবিগঞ্জে মিছিলের প্রস্তুতিকালে বৈষম্যবিরোধী নেতা মাহদীসহ আটক ৩ ছাত্রীদের নিপীড়নের অভিযোগে শিক্ষক গ্রেপ্তার, দুই কলেজ থেকে অব্যাহতি মাধবপুরে মাদক মামলার ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার স্বাস্থ্য কমপ্লেক্সের পরিত্যক্ত ভবন থেকে অর্ধগলিত ঝুলন্ত মরদেহ উদ্ধার চুনারুঘাটে মাদকসেবীর ৬ মাসের কারাদণ্ড চুনারুঘাটের নোংরা পরিবেশে বেকারি পণ্য উৎপাদন, ২০ হাজার টাকা জরিমানা চুনারুঘাটে অবৈধ বালু উত্তোলনে ৫০ হাজার টাকা জরিমানা, টমটম আটক

স্বাস্থ্য কমপ্লেক্সের পরিত্যক্ত ভবন থেকে অর্ধগলিত ঝুলন্ত মরদেহ উদ্ধার

Reporter Name
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬
  • ৬ বার পঠিত

স্টাফ রিপোর্টার: হবিগঞ্জের মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভেতরে মেডিকেল অফিসারের একটি পরিত্যক্ত ভবন থেকে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির অর্ধগলিত ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

গত সোমবার (১৭ আগস্ট) দুপুরে স্বাস্থ্য কমপ্লেক্সের ওই পরিত্যক্ত ভবন পরিষ্কার করতে গিয়ে এক আনসার সদস্য ঝুলন্ত অবস্থায় মরদেহটি দেখতে পান। পরে তিনি বিষয়টি পুলিশকে জানান।

খবর পেয়ে মাধবপুর থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে। তবে তাৎক্ষণিকভাবে মরদেহটির পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।

মাধবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সোহেল রানা জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। এখন পর্যন্ত মরদেহের পরিচয় পাওয়া যায়নি। পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

পুলিশের প্রাথমিক ধারণা, মরদেহটি অন্তত এক মাস আগের হতে পারে। দীর্ঘদিন ঝুলন্ত অবস্থায় থাকায় মরদেহটি অর্ধগলিত হয়ে গেছে। মৃত্যুর প্রকৃত কারণ জানতে পুলিশ তদন্ত করছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com