সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০২:২০ অপরাহ্ন
শিরোনাম:
চুনারুঘাটে মাদকসেবীর ৬ মাসের কারাদণ্ড চুনারুঘাটের নোংরা পরিবেশে বেকারি পণ্য উৎপাদন, ২০ হাজার টাকা জরিমানা চুনারুঘাটে অবৈধ বালু উত্তোলনে ৫০ হাজার টাকা জরিমানা, টমটম আটক হবিগঞ্জ জেলা রেড ক্রিসেন্টের নতুন কমিটি গঠন করা হয়েছে চুনারুঘাটে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে একই পরিবারের স্বামী-স্ত্রী সহ ৫ জন কে কুপিয়ে আহত চুনারুঘাটে ৫০ কেজি গাঁজা সহ তিন মাদক ব্যবসায়ী  গ্রেপ্তার  মাধবপুরে কৃষকের জমি দখলের অভিযোগ চা বাগান কর্তৃপক্ষের বিরুদ্ধে চুনারুঘাটে রাতে উড়ছে জাতীয় পতাকা, সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অবহেলার অভিযোগ চুনারুঘাট পৌর শহরে মাদক, বখাটেপনা ও চুরি প্রতিরোধে মতবিনিময় বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের চুনারুঘাট পৌর ও উপজেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

চুনারুঘাটে মাদকসেবীর ৬ মাসের কারাদণ্ড

Reporter Name
  • আপডেট টাইম : সোমবার, ১৭ আগস্ট, ২০২৬
  • ১ বার পঠিত

স্টাফ রিপোর্টার: হবিগঞ্জের চুনারুঘাটে মাদকবিরোধী অভিযানে প্রকাশ্যে মাদক সেবনের অভিযোগে মো. জয়নাল মিয়াকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

গত শনিবার (১৫ আগস্ট) রাতে চুনারুঘাট পৌরসভার পূর্ব বড়াইল এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। দণ্ডপ্রাপ্ত জয়নাল মিয়া ওই এলাকার সোনাই মিয়ার ছেলে।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, পূর্ব বড়াইল এলাকায় প্রকাশ্যে মাদক সেবনের সময় জয়নাল মিয়াকে হাতেনাতে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(৫) ধারায় তাকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন চুনারুঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট গালিব চৌধুরী। এ সময় চুনারুঘাট থানা পুলিশ ও আনসার বাহিনীর সদস্যরা অভিযানে সহায়তা করেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা গালিব চৌধুরী বলেন, মাদকের বিস্তার রোধ এবং মাদকমুক্ত সমাজ গঠনে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জিরো টলারেন্স নীতি গ্রহণ করা হয়েছে। মাদকের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান ও অন্যান্য কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com