সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০২:২০ অপরাহ্ন
শিরোনাম:
চুনারুঘাটে মাদকসেবীর ৬ মাসের কারাদণ্ড চুনারুঘাটের নোংরা পরিবেশে বেকারি পণ্য উৎপাদন, ২০ হাজার টাকা জরিমানা চুনারুঘাটে অবৈধ বালু উত্তোলনে ৫০ হাজার টাকা জরিমানা, টমটম আটক হবিগঞ্জ জেলা রেড ক্রিসেন্টের নতুন কমিটি গঠন করা হয়েছে চুনারুঘাটে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে একই পরিবারের স্বামী-স্ত্রী সহ ৫ জন কে কুপিয়ে আহত চুনারুঘাটে ৫০ কেজি গাঁজা সহ তিন মাদক ব্যবসায়ী  গ্রেপ্তার  মাধবপুরে কৃষকের জমি দখলের অভিযোগ চা বাগান কর্তৃপক্ষের বিরুদ্ধে চুনারুঘাটে রাতে উড়ছে জাতীয় পতাকা, সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অবহেলার অভিযোগ চুনারুঘাট পৌর শহরে মাদক, বখাটেপনা ও চুরি প্রতিরোধে মতবিনিময় বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের চুনারুঘাট পৌর ও উপজেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

চুনারুঘাটের নোংরা পরিবেশে বেকারি পণ্য উৎপাদন, ২০ হাজার টাকা জরিমানা

Reporter Name
  • আপডেট টাইম : সোমবার, ১৭ আগস্ট, ২০২৬
  • ১ বার পঠিত
Screenshot

স্টাফ রিপোর্টার: হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার নালমুখ বাজারে নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে বেকারিজাতীয় পণ্য উৎপাদন এবং মেয়াদবিহীন আইসক্রিম বিক্রির দায়ে দুই ব্যবসায়ীকে ২০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়েছে।

গত রোববার (১৬ আগস্ট) বিকেল ৩টার দিকে নালমুখ বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ জরিমানা করা হয়।

এ অভিযান পরিচালনা করেন সহকারি কমিশনার (ভূমি) তৌফিক আনোয়ার।

অভিযানকালে বাজারের ‘জিহাদ বেকারি’ নামের একটি বেকারিতে অস্বাস্থ্যকর পরিবেশে বেকারিজাতীয় পণ্য উৎপাদনের প্রমাণ পাওয়া যায়। এ অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৫২ ধারায় বেকারিটির স্বত্বাধিকারী মো. আঃ মতিনকে ১৫ হাজার টাকা অর্থদণ্ড করা হয়। পরে জরিমানার অর্থ আদায় করা হয়েছে।

এ ছাড়া একই বাজারের একটি আইসক্রিমের দোকানে মেয়াদবিহীন আইসক্রিম বিক্রি করার অভিযোগ পাওয়া যায়। এ ঘটনায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৫১ ধারায় মোহাম্মদ শফিকুক ইসলাম, সাং-পশ্চিম পাকুরিয়াকে ৫ হাজার টাকা অর্থদণ্ড করা হয়। তাঁর কাছ থেকেও জরিমানার অর্থ আদায় করা হয়েছে।

ভ্রাম্যমাণ আদালতের অভিযানে বাজারের ব্যবসায়ীদের স্বাস্থ্যসম্মত পরিবেশ বজায় রাখা এবং মেয়াদোত্তীর্ণ বা মেয়াদবিহীন খাদ্যপণ্য বিক্রি না করার বিষয়ে সতর্ক করা হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com