বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৭:০৮ অপরাহ্ন
শিরোনাম:
হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত গ্রেফতারি পরোয়ানা তামিলে সিলেট রেঞ্জের শ্রেষ্ঠ চুনারুঘাট থানার এএসআই শরিফ হোসেন পরিচ্ছন্ন রাজনীতির প্রতীক এমপি ফয়সলকে মন্ত্রী হিসেবে দেখতে চান এলাকাবাসী জালালাবাদ অ্যাসোসিয়েশনের দপ্তর সম্পাদক পদে টানা তৃতীয়বার নির্বাচিত শফিকুল ইসলাম সজল চুনারুঘাটে খোয়াই নদীতে অবৈধ বালু উত্তোলন, হুমকিতে অর্ধশত গ্রাম কাফনের কাপড় পাঠিয়ে বিএনপি নেতাকে হত্যার হুমকি, থানায় জিডি সংবেদনশীল মানুষ হতে হলে বই পড়তে হবে: যুগ্ম সচিব মোস্তফা মোরশেদ তেলিয়াপাড়া চা বাগানে চা শ্রমিকদের বিক্ষোভ, দৈনিক মজুরি ৫০০ টাকা নির্ধারণসহ চার দফা দাবি মাধবপুরে কিশোরীর মৃত্যুকে ঘিরে ধর্ষণ-হত্যার অভিযোগ, ২৮ দিনেও মামলা হয়নি চুনারুঘাটে অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি তৈরি ও ওজনে কম দেওয়ায় দুই প্রতিষ্ঠানকে জরিমানা

হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত

Reporter Name
  • আপডেট টাইম : বুধবার, ৫ আগস্ট, ২০২৬
  • ১ বার পঠিত

স্টাফ রিপোর্টার: জুলাই-আগস্টের শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা এবং গণঅভ্যুত্থানের ঐতিহাসিক চেতনাকে ধারণ করে হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ পালিত হয়েছে। এ উপলক্ষে দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

বুধবার (৫ আগস্ট) সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন-১-এর সামনে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে কর্মসূচির সূচনা হয়। সকাল ১০টায় জুলাই-আগস্টের বীর শহীদদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. মোজাম্মেল হক ও উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ ইসমাইল হোসেন।

পরে সকাল সাড়ে ১০টায় বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। সকাল ১০:৪৫ মিনিটে প্রশাসনিক ভবন-১-এর সামনে থেকে শুরু হয় ‘জুলাই গণঅভ্যুত্থান র‍্যালি’। বিশ্ববিদ্যালয়ের জাতীয় দিবস উদযাপন কমিটির আয়োজনে র‍্যালিতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধান, শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।

র‍্যালি শেষে সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ ও প্রকাশনা দপ্তরের ব্যবস্থাপনায় উপাচার্যের বাণী প্রচার করা হয়। এরপর সকাল সোয়া ১১টায় প্রশাসনিক ভবন-২ (টিআর প্যালেস)-এ বিশেষ আলোচনা সভা ও জুলাই-আগস্টের শহীদদের রুহের মাগফিরাত কামনায় মোনাজাত অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. মোজাম্মেল হক। সভাপতিত্ব করেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ ইসমাইল হোসেন। এ সময় জুলাই আন্দোলনে হবিগঞ্জের প্রথম শহীদ রিপন শিলের বড় বোন সম্পা রাণী শিলসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. মো. মোজাম্মেল হক বলেন, জুলাই গণঅভ্যুত্থানের চেতনাকে ধারণ করে ন্যায়, সাম্য, মানবিক মূল্যবোধ ও জবাবদিহিতার ভিত্তিতে বিশ্ববিদ্যালয়ের সবাইকে নিজ নিজ দায়িত্ব নিষ্ঠা ও সততার সঙ্গে পালন করতে হবে। শিক্ষা, গবেষণা, উদ্ভাবন ও দক্ষ মানবসম্পদ তৈরির মাধ্যমে নবীন এ বিশ্ববিদ্যালয়কে দেশের অন্যতম শ্রেষ্ঠ উচ্চশিক্ষা প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীসহ সবার সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন।

তিনি বিশ্ববিদ্যালয়ের সার্বিক উন্নয়ন ও অগ্রযাত্রায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

সভাপতির বক্তব্যে উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ ইসমাইল হোসেন বলেন, জুলাই গণঅভ্যুত্থান বাংলাদেশের জাতীয় জীবনে গণতন্ত্র, ন্যায়বিচার ও জনগণের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামের এক অনন্য অধ্যায়। তরুণ সমাজকে দেশপ্রেম, মানবিক মূল্যবোধ, যুগোপযোগী শিক্ষা ও গণতান্ত্রিক আদর্শ ধারণ করে বৈষম্যহীন, সমৃদ্ধ ও উন্নত বাংলাদেশ গঠনে অগ্রণী ভূমিকা পালন করতে হবে।

দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ে যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ পালিত হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com