চুনারুঘাট সাংবাদিক কল্যাণ সংস্থার বার্ষিক সাধারণ সভায় সভাপতির বক্তব্য প্রদান করেন দৈনিক ইত্তেফাক-এর চুনারুঘাট উপজেলা প্রতিনিধি, চুনারুঘাট প্রেসক্লাবের সাবেক সভাপতি, সাপ্তাহিক প্রথমসেবা পত্রিকার সম্পাদক এবং সেবা ডায়াগনস্টিক সেন্টারের পরিচালক জনাব আলহাজ্ব মোঃ কামরুল ইসলাম। বক্তব্যে তিনি সাংবাদিকদের পেশাগত নৈতিকতা, পারস্পরিক সৌহার্দ্য ও ঐক্য বজায় রেখে দায়িত্বশীল সাংবাদিকতা চর্চার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল ও জনমুখী করতে সদস্যদের সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান।
Leave a Reply