সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ০৮:১৪ পূর্বাহ্ন
শিরোনাম:
সমুদ্র পথে ইতালী যাওয়ার পথে হবিগঞ্জের ১২ যুবক নিখোঁজ হবিগঞ্জ ৫৫ বিজিবি’র গত ২৪ ঘণ্টায় পৃথক অভিযানে ০১ জন আসামীসহ ৪৮ কেজি ভারতীয় গাঁজা এবং বিয়ার আটক* চুনারুঘাটে ৫৫ বিজিবির অভিযানে ৪৮ কেজি গাঁজাসহ ১ মাদক কারবারী আটক চুনারুঘাটে মাদক সেবন ও বহনের দায়ে একজনের ১৫ দিনের কারাদণ্ড নবীগঞ্জে ছাত্রলীগ নেতা শাহ তপুসহ গ্রেপ্তার দুই ॥ থানায় ‘জয় বাংলা’ স্লোগান, ভিডিও ভাইরাল বাহুবলে বনবিভাগের অভিযানে আকাশমনি কাঠের ৬ টুকরা গোলকাঠ জব্দ কানাইঘাট-জৈন্তাপুর সীমান্তে বিজিবির অভিযানে ১৮ লাখ টাকার অবৈধ পণ্য জব্দ হবিগঞ্জে ঝুঁকিপূর্ণ ২৫৯ প্রাথমিক বিদ্যালয় ॥ ছাদ ধসের আতঙ্ক চুনারুঘাট ফটোগ্রাফি সোসাইটির ৯ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ইতালী যাওয়ার পথে ভূমধ্যসাগরে ১২ দিন ধরে ৭৩ বাংলাদেশি নিখোঁজ ॥ হবিগঞ্জের ১০ জন ॥ এক বছরে হবিগঞ্জের ৩৮ জন নিখোঁজ

মাদকমুক্ত সুজাতপুর গড়ার আহ্বান চেয়ারম্যান প্রার্থী এনামুল হক এনামের

Reporter Name
  • আপডেট টাইম : শনিবার, ১৮ জুলাই, ২০২৬
  • ৪৭ বার পঠিত

স্টাফ রিপোর্টার: হবিগঞ্জের বানিয়াচুং উপজেলার ১২ নম্বর সুজাতপুর ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী এনামুল হক এনাম মাদকমুক্ত সমাজ গঠনের আহ্বান জানিয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের ব্যক্তিগত পেজে দেওয়া এক পোস্টে তিনি সুজাতপুরকে মাদক, সন্ত্রাস ও সামাজিক অপরাধমুক্ত একটি আদর্শ ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে সবার সম্মিলিত উদ্যোগ কামনা করেন।

ফেসবুক পোস্টে এনামুল হক এনাম বলেন, মাদক শুধু একজন ব্যক্তির জীবনই ধ্বংস করে না, এটি একটি পরিবার, সমাজ এবং জাতির ভবিষ্যৎকেও বিপন্ন করে। একজন মাদকাসক্ত যুবক তার স্বপ্ন, সম্মান ও পরিবারের আস্থা হারিয়ে ফেলে। তাই একটি উন্নত ও সমৃদ্ধ সুজাতপুর গড়ে তুলতে হলে মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার বিকল্প নেই।

তিনি বলেন, “আজ আমাদের শপথ নিতে হবে—সুজাতপুরে মাদক নয়, শিক্ষা হবে শক্তি; অপরাধ নয়, উন্নয়ন হবে আমাদের পথ।”

যুবসমাজের প্রতি আহ্বান জানিয়ে তিনি খেলাধুলা, লেখাপড়া এবং সামাজিক-সাংস্কৃতিক কর্মকাণ্ডে সম্পৃক্ত হওয়ার পরামর্শ দেন। একই সঙ্গে তিনি অভিভাবকদের সন্তানদের চলাফেরা ও বন্ধুবান্ধব সম্পর্কে সচেতন থাকার আহ্বান জানান।

পোস্টে প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং জনপ্রতিনিধিদের প্রতি মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়ে এনামুল হক এনাম বলেন, সুজাতপুরে কোনো মাদক ব্যবসায়ীর স্থান হবে না।

তিনি আরও বলেন, “আসুন, আমরা সবাই একসঙ্গে প্রতিজ্ঞা করি—মাদককে না বলব, সুস্থ সমাজ গড়ব। সুজাতপুর হবে মাদকমুক্ত, এটাই আমাদের অঙ্গীকার।”

পোস্টের শেষাংশে তিনি মহান আল্লাহর কাছে দোয়া করে বলেন, সুজাতপুরকে যেন মাদক, সন্ত্রাস ও সব ধরনের সামাজিক অপরাধ থেকে মুক্ত রেখে একটি শান্তিপূর্ণ, সুন্দর ও আদর্শ ইউনিয়ন হিসেবে গড়ে তোলার তৌফিক দান করেন।

উল্লেখ্য, এনামুল হক এনাম ১২ নম্বর সুজাতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী। তিনি বানিয়াচুং উপজেলা যুবদল (দক্ষিণ)-এর যুগ্ম আহ্বায়ক এবং বৃন্দাবন সরকারি কলেজ ছাত্রদলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি ও যুগ্ম আহ্বায়ক।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com