মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ১১:৩০ পূর্বাহ্ন
শিরোনাম:
চুনারুঘাটে একদিনে তিনজনের মৃত্যু: ফাঁস, বিষপান ও বিদ্যুৎস্পৃষ্টে প্রাণহানি বানিয়াচুংয়ে বিজিবির ফ্রি মেডিকেল ক্যাম্প, ড্রোনের মাধ্যমে ত্রাণ বিতরণ ট্যালেন্টপুলে বৃত্তি পেল মাধবপুরের হরষপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৪ শিক্ষার্থী চুনারুঘাট সীমান্তে বিজিবির অভিযানে ৯৫ বোতল ভারতীয় মদ জব্দ, আটক ২ চুনারুঘাটে প্রাথমিক বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুলে বৃত্তি পেল প্রত্যয় রায় বাসা বিক্রি করা হবে.. চুনারুঘাট প্রেসক্লাবে এসি প্রদান করল জামায়াতে ইসলামী মাধবপুরে স্কুলছাত্রীকে শ্লীলতাহানির দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড হবিগঞ্জে টানা বৃষ্টিতে বিপদসীমা ছাড়াল ৩ নদী, বাড়ছে বন্যার আশঙ্কা চুনারুঘাটে এলপিজি গ্যাসে অতিরিক্ত বিক্রির অপরাধে জরিমানা

চুনারুঘাটে একদিনে তিনজনের মৃত্যু: ফাঁস, বিষপান ও বিদ্যুৎস্পৃষ্টে প্রাণহানি

Reporter Name
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬
  • ২ বার পঠিত

স্টাফ রিপোর্টার: হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় একদিনে পৃথক তিনটি ঘটনায় তিনজনের মৃত্যু হয়েছে। সোমবার উপজেলার তিনটি ইউনিয়নের পৃথক স্থানে এসব ঘটনা ঘটে। মৃত্যুর ঘটনাগুলো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার মিরাশি ইউনিয়নের পশ্চিম পাকুড়িয়া গ্রামের আব্দুর রফিক কন্টর মিয়ার ছেলে মানসিক ভারসাম্যহীন জামাল মিয়া (৩২) নিজ বাড়িতে গলায় ফাঁস দিয়ে মারা যান।

একই দিনে পাইকপাড়া ইউনিয়নের উজ্জ্বলপুর গ্রামের জাহাঙ্গীর মিয়ার স্ত্রী পারভীন বেগম (৪০) বিষপান করেন। পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে বা চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় বলে স্থানীয়রা জানান।

অপরদিকে সদর ইউনিয়নের করিমপুর গ্রামে বিদ্যুতের তার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে শিপন মিয়া (২১) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। স্থানীয়দের সহায়তায় তাকে দ্রুত উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলেও কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

চুনারুঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শফিকুল ইসলাম মৃত্যুর ঘটনা নিশ্চিত করে বলেন, পৃথক ঘটনাগুলোর বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করেছে। প্রতিটি মৃত্যুর প্রকৃত কারণ উদ্ঘাটনে তদন্ত চলছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com