সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ০৭:০৯ পূর্বাহ্ন
শিরোনাম:
সমুদ্র পথে ইতালী যাওয়ার পথে হবিগঞ্জের ১২ যুবক নিখোঁজ হবিগঞ্জ ৫৫ বিজিবি’র গত ২৪ ঘণ্টায় পৃথক অভিযানে ০১ জন আসামীসহ ৪৮ কেজি ভারতীয় গাঁজা এবং বিয়ার আটক* চুনারুঘাটে ৫৫ বিজিবির অভিযানে ৪৮ কেজি গাঁজাসহ ১ মাদক কারবারী আটক চুনারুঘাটে মাদক সেবন ও বহনের দায়ে একজনের ১৫ দিনের কারাদণ্ড নবীগঞ্জে ছাত্রলীগ নেতা শাহ তপুসহ গ্রেপ্তার দুই ॥ থানায় ‘জয় বাংলা’ স্লোগান, ভিডিও ভাইরাল বাহুবলে বনবিভাগের অভিযানে আকাশমনি কাঠের ৬ টুকরা গোলকাঠ জব্দ কানাইঘাট-জৈন্তাপুর সীমান্তে বিজিবির অভিযানে ১৮ লাখ টাকার অবৈধ পণ্য জব্দ হবিগঞ্জে ঝুঁকিপূর্ণ ২৫৯ প্রাথমিক বিদ্যালয় ॥ ছাদ ধসের আতঙ্ক চুনারুঘাট ফটোগ্রাফি সোসাইটির ৯ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ইতালী যাওয়ার পথে ভূমধ্যসাগরে ১২ দিন ধরে ৭৩ বাংলাদেশি নিখোঁজ ॥ হবিগঞ্জের ১০ জন ॥ এক বছরে হবিগঞ্জের ৩৮ জন নিখোঁজ

চুনারুঘাট প্রেসক্লাবে এসি প্রদান করল জামায়াতে ইসলামী

Reporter Name
  • আপডেট টাইম : শনিবার, ১১ জুলাই, ২০২৬
  • ৪৩ বার পঠিত

স্টাফ রির্পোট: চুনারুঘাট প্রেসক্লাবে একটি এয়ার কন্ডিশনার (এসি) প্রদান করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

এ উপলক্ষে প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর হবিগঞ্জ জেলা আমির মাওলানা মখলিছুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুনারুঘাট উপজেলা আমির মাওলানা ইদ্রিছ আলী, উপজেলা সেক্রেটারি মীর সাহেব আলী এবং সহকারী সেক্রেটারি ফুয়াদ হাসান ও জেলা শিবিরের সাবেক সভাপতি খলিলুর রহমান।

সভায় সভাপতিত্ব করেন চুনারুঘাট প্রেসক্লাবের সভাপতি মো. ফারুক উদ্দিন চৌধুরী এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মো. সাজিদুল ইসলাম। অনুষ্ঠানে প্রেসক্লাবের অন্যান্য সাংবাদিক ও জামায়াতের স্থানীয় নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

জামায়াতে ইসলামীর হবিগঞ্জ জেলা আমির মাওলানা মখলিছুর রহমান বলেন, আমরা কোন কিছু কথা দিলে কথা রাখার চেষ্টা করি। জামায়াতে ইসলামী ন্যায় ও ইনসাফে পক্ষে সব সময় কাজ করে থাকে।

তিনি আরও বলেন-সাংবাদিকতা ও গণমাধ্যমের ইতিবাচক ভূমিকার প্রশংসা করেন এবং পারস্পরিক সহযোগিতার মাধ্যমে সমাজের কল্যাণে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

শুধু একটি এসি দিয়েই শেষ নয়, প্রেসক্লাবে অনুদান ভবিষ্যতে অব্যাহত থাকবে ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com