বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০১:০০ অপরাহ্ন
শিরোনাম:
মাধবপুরে স্কুলছাত্রীকে শ্লীলতাহানির দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড হবিগঞ্জে টানা বৃষ্টিতে বিপদসীমা ছাড়াল ৩ নদী, বাড়ছে বন্যার আশঙ্কা চুনারুঘাটে এলপিজি গ্যাসে অতিরিক্ত বিক্রির অপরাধে জরিমানা রাজার বাজার খোয়াই নদীর ব্রীজ অস্তিত্ব সংকটে হবিগঞ্জে আইএফআইসি ব্যাংকের দুই উপশাখায় ‘আইএফআইসি মধুমাস উৎসব’ চুনারুঘাটে লোডশেডিং কমাতে ১০ মেগাওয়াট বিশেষ বিদ্যুৎ বরাদ্দ চাইলেন সংসদ সদস্য শাম্মী আক্তার চুনারুঘাট থানা পুলিশের বিশেষ অভিযানে ১৭ জন গ্রেপ্তার চুনারুঘাট থানা পুলিশের বিশেষ অভিযানে ১৭ জন গ্রেপ্তার চুনারুঘাটে জুমার নামাজ শেষে যুবককে কুপিয়ে জখম চুনারুঘাটে ৬ লক্ষ টাকার ভারতীয় শাড়ী ও ফটকাবাজি সহ উপজেলা ছাত্রলীগ নেতা হিরণ গ্রেফতার

মাধবপুরে স্কুলছাত্রীকে শ্লীলতাহানির দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড

Reporter Name
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৯ জুলাই, ২০২৬
  • ০ বার পঠিত

স্টাফ রির্পোটার: হবিগঞ্জের মাধবপুর উপজেলায় এক স্কুলছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে রায়হান মিয়া (২৪) নামে এক যুবককে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে তাকে ১০০ টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও ১ দিনের কারাদণ্ড দেওয়া হয়।

দণ্ডপ্রাপ্ত রায়হান মিয়া উপজেলার মীরনগর গ্রামের কাউসার মিয়ার ছেলে।

স্থানীয় ও আদালত সূত্রে জানা যায়, উপজেলার আন্দিউড়া উম্মেতুন্নেছা উচ্চ বিদ্যালয়ের এক স্কুলছাত্রীকে উত্যক্ত ও শ্লীলতাহানি করার সময় রায়হান মিয়াকে আটক করা হয়।

পরে গত বুধবার (৮ জুন) দুপুরে মাধবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মেহেদী হাসানের নেতৃত্বে দ্রুত একটি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। আদালত ঘটনার সত্যতা যাচাই করে পেনাল কোড, ১৮৬০-এর ৫০৯ ধারায় অপরাধীকে এই দণ্ডাদেশ প্রদান করেন।

মাধবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নারীদের নিরাপত্তা নিশ্চিতকরণ ও ইভটিজিং রোধে প্রশাসনের এ ধরনের অভিযান ও ভ্রাম্যমাণ আদালতের তৎপরতা ভবিষ্যতেও অব্যাহত থাকবে। দণ্ডপ্রাপ্ত আসামিকে জেলহাজতে প্রেরণের প্রস্তুতি চলছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com