মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০৪:২৮ অপরাহ্ন
শিরোনাম:
চুনারুঘাটে অবৈধ বালু উত্তোলন ও মাদকের বিরুদ্ধে মোবাইল কোর্টের অভিযান, একজনের কারাদণ্ড সীমান্তে পুশ-ইন প্রতিরোধে কঠোর অবস্থানে বিজিবি, জনসচেতনতায় ঐক্যবদ্ধ সীমান্তবাসী জকিগঞ্জে বিজিবি-র‍্যাবের যৌথ অভিযানে ওয়ান শুটার গান, ডেটোনেটর ও বিস্ফোরক উদ্ধার চুনারুঘাটে পাহাড়ি অঞ্চলে পাকা কাঁঠালের ঘ্রাণে মুখর হয়ে উঠেছে জনপদ চুনারুঘাটে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সঙ্গে এনটিসি পরিচালক সাংবাদিক সালেহ উদ্দিনের মতবিনিময় আলহাজ্ব মোঃ আব্দুল আহাদ সর্দার: ব্যবসার সাফল্য থেকে মানবসেবার মহিমায় সমাজের এক কীর্তিমান সূর্যসন্তান চুনারুঘাটের শীর্ষ মাদক কারবারি ফিরোজ মিয়া গ্রেফতার, চুনারুঘাটে স্বস্তি দুদক আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতায় উপজেলা পর্যায়ে চ্যাম্পিয়ন চুনারুঘাট পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় চুনারুঘাটে পাহাড়ি ঢলে ব্রিজে ধস, ২ চা বাগানের সঙ্গে যোগাযোগ বন্ধ চুনারুঘাটে বাটন মোবাইল চুরির অভিযোগে দুই কিশোরকে গাছে বেঁধে মারধরের অভিযোগ

চুনারুঘাটে অবৈধ বালু উত্তোলন ও মাদকের বিরুদ্ধে মোবাইল কোর্টের অভিযান, একজনের কারাদণ্ড

Reporter Name
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬
  • ১ বার পঠিত

স্টাফ রির্পোটার: হবিগঞ্জের চুনারুঘাটে অবৈধ বালু উত্তোলন ও মাদকের বিরুদ্ধে পৃথক অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। এ সময় বালু উত্তোলনের সরঞ্জাম ফেলে পালিয়ে যায় অভিযুক্তরা এবং মাদক বিক্রির অভিযোগে এক ব্যক্তিকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়েছে।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, গত মঙ্গলবার (২৯ জুন) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার শ্রীপুর চা বাগান প্রাইমারি স্কুলের পাশের একটি ছড়া থেকে অবৈধভাবে বালু উত্তোলনের খবর পেয়ে মোবাইল কোর্ট ঘটনাস্থলে পৌঁছে। প্রশাসনের উপস্থিতি টের পেয়ে বালু উত্তোলনের সঙ্গে জড়িত ব্যক্তিরা ব্যবহৃত সরঞ্জাম ফেলে পালিয়ে যায়।

এ সময় শ্রীপুর চা বাগানের ম্যানেজার, গ্রাম পুলিশসহ সংশ্লিষ্টদের অবৈধ বালু উত্তোলন প্রতিরোধে সমন্বিতভাবে কাজ করার এবং এ ধরনের কর্মকাণ্ডের তথ্য দ্রুত প্রশাসনকে জানানোর পরামর্শ দেওয়া হয়।

পরে সন্ধ্যা ৭টা ৪০ মিনিটে উপজেলা প্রশাসন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর হবিগঞ্জ, চুনারুঘাট থানা পুলিশ ও বাংলাদেশ আনসারের যৌথ অভিযানে আমুরোড বাজারের প্রবেশপথ থেকে গাদীশাল গ্রামের বাসিন্দা দৌলত মিয়া (৫৫)কে আটক করা হয়।

অভিযানকালে তিনি গাঁজা সেবন ও বিক্রির সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেন। স্বেচ্ছায় দোষ স্বীকারোক্তির ভিত্তিতে মোবাইল কোর্ট মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী তাকে ১ হাজার ২০০ টাকা অর্থদণ্ড এবং ৬ (ছয়) মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com