মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৩:১৮ অপরাহ্ন
শিরোনাম:
ঢাকা-সিলেট মহাসড়কে সিএনজি ও অটোরিকশা চলাচল নিষিদ্ধ চুনারুঘাটে পার্টনার কংগ্রেসে পুষ্টি, উদ্যোক্তা উন্নয়ন ও কৃষি খাতের অগ্রগতি নিয়ে মতবিনিময় চুনারুঘাটের কৃতি সন্তান স্বপন তরফদার বিজিবির সহকারী পরিচালক পদে পদন্নোতি পেলেন চুনারুঘাটে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন ডিসি জি. এম. সরফরাজ চুনারুঘাটে বিএসএফের অবৈধ পুশইনের প্রতিবাদে ১১ দলীয় ঐক্য জোটের মানববন্ধন চুনারুঘাটে মাদকবিরোধী যৌথ অভিযানে নারী আটক, ৬ মাসের কারাদণ্ড চুনারুঘাট সীমান্তে পুশ-ইন প্রতিরোধে সতর্ক অবস্থানে ৫৫ বিজিবি চুনারুঘাটে সপ্তম শ্রেণির ছাত্রীকে অপহরণের অভিযোগ, ভিকটিম উদ্ধার পতাকা টাঙাতে গিয়ে চলে গেল না ফেরার দেশে চুনারুঘাটে বোনের বাড়িতে বেড়াতে এসে বজ্রপাতে মামা নিহত, ভাগনে আহত

ঢাকা-সিলেট মহাসড়কে সিএনজি ও অটোরিকশা চলাচল নিষিদ্ধ

Reporter Name
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬
  • ০ বার পঠিত

স্টাফ রিপোর্টার: ঢাকা-সিলেট মহাসড়কে সড়ক দুর্ঘটনা কমানো এবং যান চলাচলে শৃঙ্খলা ফিরিয়ে আনতে মহাসড়কে সিএনজি অটোরিকশা ও ব্যাটারিচালিত অটোরিকশা চলাচল নিষিদ্ধ করেছে হাইওয়ে পুলিশ। এ সিদ্ধান্ত কার্যকর করতে সোমবার থেকে ব্যাপক প্রচারণা চালানো হচ্ছে।

সোমবার শায়েস্তাগঞ্জ এলাকায় হাইওয়ে পুলিশের সদস্যদের মহাসড়কের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে মাইকিং করতে দেখা যায়। এ সময় চালক ও যাত্রীদের মহাসড়কে সিএনজি ও অটোরিকশা না চালানোর বিষয়ে সতর্ক করা হয়। পাশাপাশি সড়ক নিরাপত্তা নিশ্চিত করতে আইন মেনে চলার আহ্বান জানানো হয়।

হাইওয়ে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, মহাসড়কে ধীরগতির যানবাহন চলাচলের কারণে প্রায়ই দুর্ঘটনার ঝুঁকি তৈরি হয়। তাই জাতীয় মহাসড়কে সিএনজি অটোরিকশা ও ব্যাটারিচালিত যান চলাচল নিয়ন্ত্রণে এ উদ্যোগ নেওয়া হয়েছে।

এদিকে হঠাৎ করে এ নিষেধাজ্ঞা কার্যকর হওয়ায় অনেক সিএনজি চালক ও যাত্রীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। চালকদের দাবি, বিকল্প সড়ক ব্যবহারের সুযোগ ও প্রয়োজনীয় নির্দেশনা নিশ্চিত করা হলে তারা নিয়ম মেনে চলতে পারবেন।

হাইওয়ে পুলিশ জানিয়েছে, প্রচারণার পাশাপাশি নিয়ম অমান্যকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। মহাসড়কে নিরাপদ ও নির্বিঘ্ন যান চলাচল নিশ্চিত করতে তাদের এ অভিযান অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com