স্টাফ রিপোর্টার: বৃষ্টি অপেক্ষা করে হবিগঞ্জের চুনারুঘাটে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) কর্তৃক কথিত অবৈধ পুশইনের প্রতিবাদে মানববন্ধন করেছে ১১ দলীয় ঐক্য জোট। গতকাল শুক্রবার (১২ জুন) বিকেল ৫টায় চুনারুঘাট পৌর শহরের মধ্যবাজার এলাকায় এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন-শানখলা ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম, চুনারুঘাট উপজেলা জামায়াতের আমীর মাওলানা ইদ্রিস আলী, সেক্রেটারি মীর ছায়েব আলী, জয়েন্ট সেক্রেটারি ফুযাদ হাসান, শিক্ষক জুয়েল আহমেদ, শিক্ষক খন্দকার রায়হানসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।
বক্তারা বলেন, সীমান্ত এলাকায় যেকোনো ধরনের অবৈধ পুশইন বাংলাদেশের সার্বভৌমত্ব ও নিরাপত্তার জন্য উদ্বেগের বিষয়। তারা দাবি করেন, সীমান্তে বাংলাদেশি নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে এবং আন্তর্জাতিক আইন ও দ্বিপক্ষীয় সম্পর্কের প্রতি শ্রদ্ধা রেখে সীমান্ত ব্যবস্থাপনা পরিচালনা করা উচিত।
প্রায় এক ঘণ্টাব্যাপী মানববন্ধন শেষে অংশগ্রহণকারীরা শান্তিপূর্ণভাবে কর্মসূচি সমাপ্ত করেন।
Leave a Reply