শনিবার, ২০ জুন ২০২৬, ০৭:৫৭ অপরাহ্ন
শিরোনাম:
মাধবপুরে কিন্ডারগার্টেন এসোসিয়েশনের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ শায়েস্তাগঞ্জে ৩৬ পিস ইয়াবাসহ ব্যারিস্টার গ্রেফতার চন্ডিছড়া চা বাগানে ফ্যামিলি কার্ড কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ঢাকা-সিলেট মহাসড়কে সিএনজি ও অটোরিকশা চলাচল নিষিদ্ধ চুনারুঘাটে পার্টনার কংগ্রেসে পুষ্টি, উদ্যোক্তা উন্নয়ন ও কৃষি খাতের অগ্রগতি নিয়ে মতবিনিময় চুনারুঘাটের কৃতি সন্তান স্বপন তরফদার বিজিবির সহকারী পরিচালক পদে পদন্নোতি পেলেন চুনারুঘাটে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন ডিসি জি. এম. সরফরাজ চুনারুঘাটে বিএসএফের অবৈধ পুশইনের প্রতিবাদে ১১ দলীয় ঐক্য জোটের মানববন্ধন চুনারুঘাটে মাদকবিরোধী যৌথ অভিযানে নারী আটক, ৬ মাসের কারাদণ্ড চুনারুঘাট সীমান্তে পুশ-ইন প্রতিরোধে সতর্ক অবস্থানে ৫৫ বিজিবি

মাধবপুরে ৪ বছরের শিশু ধর্ষণ ॥ ধর্ষককে উত্তম-মধ্যম দিয়ে পুলিশে সোপর্দ

Reporter Name
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৬ ফেব্রুয়ারী, ২০১৯
  • ৫৫৯ বার পঠিত

নিজস্ব প্রতিনিধিঃ হবিগঞ্জের মাধবপুরে ৪ বছরের শিশু কন্যাকে ধর্ষণ করেছে মান্নান মিয়া (২৩) নামে এক লম্পট । এ ঘটনায় ওইলম্পট কে আটক করে উত্তম-মধ্যম দিয়ে পুলিশে সোপর্দ করেছেন স্থানীয় জনতা। গতকাল সোমবার বিকেলে এ ঘটনায় ঘটে। এদিকে, অসুস্থ্য অবস্থায় ধর্ষিতা ওই শিশু কন্যাকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।  বিষয়টি নিয়ে এলাকায় ক্ষোভ  ও উত্তেজনা  ছড়িয়ে পড়েছে। স্থানীয় সূত্র জানায়, গতকাল সোমবার বিকেলে নোয়াপাড়া বৈইকন্ঠপুরের চা শ্রমিক প্রদিপ দোসরার শিশু কন্যা তার সহযোগিদের নিয়ে একই উপজেলার নোয়াপাড়া (মুড়াপাড়া) এলাকায় আলু খুড়তে যায়। এ সময় সকলের অগোচরে ওই এলাকার বাছির মিয়া পুত্র মান্নান মিয়া (২৩) ওই শিশু কন্যাকে জোর পূর্বক নির্জন স্থানে নিয়ে তাকে ধর্ষন করে। শিশুটির শোর-চিৎকারে আশেপাশের লোকজন এগিয়ে এসে ধর্ষক মান্নান মিয়াকে আটক করে উত্তম-মধ্যম দেন এবং অচেতন অবস্থায় ওই শিশুকে উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করেন।  খরব পেয়ে স্থানীয় পুলিশ ঘটনাস্থলে পৌছে তাকে আটক করে থানায় নিয়ে আসে।

এ ব্যাপারে হবিগঞ্জ সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক রাজিব চৌধুরী জানান, শিশুটিকে অসুস্থ্য অবস্থায় হাসপাতলে ভর্তি করা হয়েছে। তার অবস্থা খুবই আশংকা জনক। মাধবপুর থানার ওসি চন্দন কুমার চক্রবর্তী জানান, ৪ বছরের শিশু কন্যা ধর্ষনের অভিযোগে মান্নান নামে এক যুবককে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com