স্টাফ রিপোর্টার: হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় একটি বিপন্ন প্রজাতির লজ্জাবতী বানর উদ্ধার করেছে বন বিভাগ। উদ্ধারকৃত এ বানর ৬ থেকে ৭ মাস বছর বয়সী হবে। এটা বাচ্চা বানর। শনিবার (১৮ এপ্রিল) রাত ৮ টায় উপজেলার ৯নং রানীগাও ইউনিয়নের কালিকাপুর এলাকা থেকে লজ্জাবতী এ বানর উদ্ধার করা হয়। জানা গেছে, লজ্জাবতী এই বানর পথ হারিয়ে বন থেকে লোকালয়ে ঢুকে পড়ে। স্থানীয়রা বানরটি আটক করে রেমা কালেঙ্গা রেঞ্জে খবর দেয়া হলে বন বিভাগের বিট কর্মকর্তা আল-আমিন হোসেনের নেতৃত্বে এ লজ্জাবতী বানর উদ্ধার করে। বিট কর্মকর্তা আল -আমিন হোসেন বলেন, লজ্জাবতী বানর বাংলাদেশে সংখ্যায় খুবই কম দেখা যায়। প্রাণীটি দেখতে অত্যন্ত সুন্দর। লজ্জাবতী বানর সাধারণত বিভিন্ন ধরনের পোকামাকড় ও গাছের কম খেয়ে বেঁচে থাকে। উল্লেখ্য, লজ্জাবতী বানরের বৈজ্ঞানিক নাম (ন্যাক্টিসেবাস বেঙালেনসিস)। আন্তর্জাতিক প্রকৃতি ও প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ সংঘ বা আইইউসিএনের লাল তালিকায় লজ্জাবতী বানরকে রাখা হয়েছে ‘বিপন্নথ ক্যাটাগরিতে। এই প্রাণীর প্রজাতি প্রকৃতিতে বিলুপ্ত হয়ে যাবার সম্ভাবনা রয়েছে।
Leave a Reply