শনিবার, ২৮ মার্চ ২০২৬, ১২:২১ অপরাহ্ন
শিরোনাম:
সীমান্তে বিজিবির টানা অভিযানে কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ সোনাই নদীতে অবৈধ বালু উত্তোলন বেড়েই চলেছে: প্রশাসনের হস্তক্ষেপ কামনায় খোলা চিঠি হবিগঞ্জে তারেক রহমানের ঈদ উপহার পেলেন যুবদল নেতাকর্মী ও শহীদ পরিবার সাতছড়ি সীমান্তে দুর্গম বনাঞ্চলের ভেতর থেকে হবিগঞ্জ ৫৫ বিজিবির মাদক বিরোধী অভিযানে দুই লক্ষাধিক টাকা মূল্যের ৭০ বোতল ভারতীয় মদ এবং ৩০ কেজি গাঁজা উদ্ধার। শায়েস্তাগঞ্জে হেডফোনে গান শুনে পথ চলার সময় ট্রেনের ধাক্কায় নারী নিহত সাতছড়ি সীমান্তে দুর্গম বনাঞ্চলের ভেতর থেকে হবিগঞ্জ ৫৫ বিজিবির মাদক বিরোধী অভিযানে ৬০ কেজি গাঁজা ও ০৫ বোতল মদ উদ্ধার পরিবেশ রক্ষা ও জলবায়ু সহনশীলতা জোরদারে বর্তমান সরকারের অন্যতম নির্বাচনী অঙ্গীকার চুনারুঘাট উপজেলা কাঠ ব্যবসায়ী কল্যাণ সমিতির ৫১ সদস্যের কমিটি গঠন চুনারঘাট খোয়াই নদীতে ডুবে নিখোজের ২ দিন পর আব্দুল জলিলের লাশ উদ্ধার মাধবপুরে বিজিবির পৃথক অভিযান ২৯ কেজি ভারতীয় গাঁজা জব্দ

সীমান্তে বিজিবির টানা অভিযানে কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ

Reporter Name
  • আপডেট টাইম : শনিবার, ২৮ মার্চ, ২০২৬
  • ১ বার পঠিত

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জে পৃথক তিনটি বিশেষ অভিযানে প্রায় এক কোটি টাকা মূল্যের ভারতীয় পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দকৃত পণ্যের মধ্যে রয়েছে নিষিদ্ধ ব্যথানাশক ও চেতনানাশক ওষুধ, নিম্নমানের কসমেটিকস এবং ভারতীয় জিরা। এ সময় একটি মাহিন্দ্রা ট্রাকও জব্দ করা হয়েছে। বিজিবি সূত্র জানায়, সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধ ও নিরাপত্তা জোরদারের অংশ হিসেবে গত ২৪ ঘণ্টায় হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) এসব অভিযান পরিচালনা করে। প্রথম অভিযানে গোপন সংবাদের ভিত্তিতে মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার টিপরাছড়া এলাকায় অবস্থান নেয় বিজিবির একটি দল। সোমবার (২৩ মার্চ) রাত আনুমানিক ৩টার দিকে একটি সন্দেহভাজন মাহিন্দ্র ট্রাককে থামানোর সংকেত দেওয়া হলে চালক ট্রাকটি রাস্তার পাশে ফেলে দ্রুত জঙ্গলে পালিয়ে যান। পরে তল্লাশি চালিয়ে বস্তার ভেতরে লুকানো বিপুল পরিমাণ ভারতীয় কসমেটিকস উদ্ধার করা হয়। দ্বিতীয় অভিযানে একই দিন বিকালে মাধবপুর উপজেলার মুক্তিযোদ্ধা চত্বর এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে একটি মিনি কাভার্ড ভ্যানে তল্লাশি চালানো হয়। এ সময় কীটনাশক ও সারের বস্তার মধ্যে লুকিয়ে রাখা বিপুল পরিমাণ নিষিদ্ধ ব্যথানাশক ও চেতনানাশক ওষুধ এবং নিম্নমানের অবৈধ কসমেটিকস জব্দ করা হয়। এ ছাড়া, একই দিন রাত আনুমানিক ১০টার দিকে ওই এলাকায় আরেকটি ট্রাকে তল্লাশি চালিয়ে বালুর নিচে লুকানো বিপুল পরিমাণ ভারতীয় জিরা উদ্ধার করা হয়। বিজিবি জানিয়েছে, জব্দকৃত মালামাল ও ব্যবহৃত যানবাহনের আনুমানিক মূল্য প্রায় ১ কোটি টাকা। এসব পণ্য সংশ্লিষ্ট কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com