শনিবার, ২০ জুন ২০২৬, ০৩:৪৯ অপরাহ্ন
শিরোনাম:
শায়েস্তাগঞ্জে ৩৬ পিস ইয়াবাসহ ব্যারিস্টার গ্রেফতার চন্ডিছড়া চা বাগানে ফ্যামিলি কার্ড কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ঢাকা-সিলেট মহাসড়কে সিএনজি ও অটোরিকশা চলাচল নিষিদ্ধ চুনারুঘাটে পার্টনার কংগ্রেসে পুষ্টি, উদ্যোক্তা উন্নয়ন ও কৃষি খাতের অগ্রগতি নিয়ে মতবিনিময় চুনারুঘাটের কৃতি সন্তান স্বপন তরফদার বিজিবির সহকারী পরিচালক পদে পদন্নোতি পেলেন চুনারুঘাটে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন ডিসি জি. এম. সরফরাজ চুনারুঘাটে বিএসএফের অবৈধ পুশইনের প্রতিবাদে ১১ দলীয় ঐক্য জোটের মানববন্ধন চুনারুঘাটে মাদকবিরোধী যৌথ অভিযানে নারী আটক, ৬ মাসের কারাদণ্ড চুনারুঘাট সীমান্তে পুশ-ইন প্রতিরোধে সতর্ক অবস্থানে ৫৫ বিজিবি চুনারুঘাটে সপ্তম শ্রেণির ছাত্রীকে অপহরণের অভিযোগ, ভিকটিম উদ্ধার

বিজিবির অভিযানে বিপুল ভারতীয় কসমেটিক্স ও জিরাসহ গাড়ি জব্দ

Reporter Name
  • আপডেট টাইম : রবিবার, ২১ ডিসেম্বর, ২০২৫
  • ৪৫ বার পঠিত

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) চোরাচালান বিরোধী পৃথক ২টি অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ ভারতীয় কসমেটিক্স ও জিরাসহ গাড়ি জব্দ করেছে। যার মোট মূল্য প্রায় ৬৮ লাখ ৫৫ হাজার ৫০০ টাকা। শনিবার (২০ ডিসেম্বর) দিবাগত রাতে এসব তথ্য নিশ্চিত করেন হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) অধিনায়ক লেঃ কর্নেল মো: তানজিলুর রহমান। এর আগে সকালে গোপন সংবাদের ভিত্তিতে হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) এর বিশেষ টহল দল সীমান্ত হতে আনুমানিক ৫ কিলোমিটার বাংলাদেশ অভ্যন্তরে হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলাধীন জগদীশপুর মুক্তিযোদ্ধা চত্বর এলাকায় কৌশলগতভাবে অবস্থান নিয়ে আত্মগোপন করে থাকে। এ সময় ১টি মাছ পরিবহনের ট্রাক আসতে দেখলে সংকেত দিয়ে থামানো হয়। পরে ট্রাকটি তল্লাশী করে গাড়ি ভর্তি মাছের খাদ্য ও সরিষার খৈলের বস্তা দেখে সন্দেহ হয়। পরে সব বস্তা নামিয়ে ট্রাকের ভিতরে অভিনব কায়দায় সরিষার খৈল ভর্তি বস্তার নীচে লুকানো অবস্থায় ভারতীয় জিরা জব্দ করতে সক্ষম হয়। একইভাবে বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) এর বিশেষ টহল দল সীমান্ত হতে আনুমানিক ৫ কিলোমিটার বাংলাদেশ অভ্যন্তরে মাধবপুর উপজেলার সাতছড়ি তেলিয়াপাড়া এলাকায় কৌশলগতভাবে অব¯’ান নিয়ে আত্মগোপন করে থাকে। এ সময় টহলদলের কাছাকাছি আসলে ১টি কাভার্ড ভ্যানকে সংকেত দিয়ে থামানো হয়। কাভার্ড ভ্যানটি তল্লাশী করে ভারতীয় বিভিন্ন প্রকার কসমেটিকস দেখতে পায়। মালামাল ও গাড়ীর বৈধ কোনো কাগজ পত্র না থাকায় টহলদল ভারতীয় কসমেটিক্সসহ গাড়ীটি জব্দ করতে সক্ষম হয়। জব্দকৃত পণ্য ও যানবাহন আইনানুগ প্রক্রিয়ার মাধ্যমে হবিগঞ্জ কাস্টমস কর্তৃপক্ষের নিকট হস্তান্তরের কার্যক্রম চলমান আছে। একই সঙ্গে চোরাচালানে জড়িত চক্রকে শনাক্ত ও গ্রেফতার করতে বিজিবির গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com