বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৩:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম:
চুনারুঘাট উপজেলা জামায়াতে ইসলামীর পূর্ণাঙ্গ কমিটি গঠন চুনারুঘাটে ডেভিল হান্ট অভিযানে শ্রমিক লীগ ও যুবলীগের দুই নেতা গ্রেফতার। আজমিরীগঞ্জে শিশু সামিরুন হত্যা মামলার আসামী লিটন গ্রেপ্তার বাহুবলে পিকআপের চাপায় প্রাণ গেল পথচারীর চুনারুঘাটে নিষিদ্ধ ঘোষিত সংগঠন তাঁতী লীগের ইউনিয়ন সভাপতি গ্রেফতার কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের জ্বালাও পোড়াও ও নৈরাজ্য সৃষ্টির প্রতিবাদে হবিগঞ্জ জেলা বিএনপির মিছিল ও সমাবেশ মাধবপুরে ঘুমন্ত অবস্থায় শিল দিয়ে স্বামীর মাথা-মুখ থেঁতলে দেওয়ার অভিযোগ হুইপ জি কে গউছের উদ্যোগে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের সুযোগ পেলেন হবিগঞ্জের ১২৪ শিক্ষার্থী হবিগঞ্জে পুলিশ কনস্টেবল নিয়োগ কার্যক্রম শুরু চুনারুঘাটে বনবিভাগের অভিযানে কাঠ ও পিকআপ জব্দ।

মহাসড়কে ডিবি পুলিশের অভিযানে ৩৬০০ কেজি জিরাসহ দুইজন আটক

Reporter Name
  • আপডেট টাইম : শনিবার, ১ নভেম্বর, ২০২৫
  • ৯৮ বার পঠিত

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে ৩৬০০ কেজি জিরাসহ দুইজনকে আটক করা হয়েছে। এসময় একটি তেলবাহী লরি জব্দ করা হয়। জানা যায়, মঙ্গলবার (২৯ অক্টোবর) রাত ১১টা ১০ মিনিটের দিকে গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের একটি দল শায়েস্তাগঞ্জ থানাধীন অলিপুর রেলগেট সংলগ্ন ঢাকা-সিলেট মহাসড়কে অভিযান পরিচালনা করে। এসময় ১২০ বস্তা জিরা (ওজন আনুমানিক ৩,৬০০ কেজি) বহনকারী একটি হলুদ কেবিনের টাটা ব্র্যান্ডের তেলবাহী লরি আটক করা হয়। অভিযানে দুইজনকে গ্রেফতার করা হয়েছে। হবিগঞ্জ জেলা গোয়েন্দা শাখা সূত্রে জানা যায়, উদ্ধারকৃত জিরা অবৈধভাবে পাচারের উদ্দেশ্যে পরিবহন করা হচ্ছিল। এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। ডিবি পুলিশ জানায়, হবিগঞ্জে মাদক ও অবৈধ পণ্য পরিবহনের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com