শনিবার, ২০ জুন ২০২৬, ০৬:৩৭ অপরাহ্ন
শিরোনাম:
মাধবপুরে কিন্ডারগার্টেন এসোসিয়েশনের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ শায়েস্তাগঞ্জে ৩৬ পিস ইয়াবাসহ ব্যারিস্টার গ্রেফতার চন্ডিছড়া চা বাগানে ফ্যামিলি কার্ড কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ঢাকা-সিলেট মহাসড়কে সিএনজি ও অটোরিকশা চলাচল নিষিদ্ধ চুনারুঘাটে পার্টনার কংগ্রেসে পুষ্টি, উদ্যোক্তা উন্নয়ন ও কৃষি খাতের অগ্রগতি নিয়ে মতবিনিময় চুনারুঘাটের কৃতি সন্তান স্বপন তরফদার বিজিবির সহকারী পরিচালক পদে পদন্নোতি পেলেন চুনারুঘাটে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন ডিসি জি. এম. সরফরাজ চুনারুঘাটে বিএসএফের অবৈধ পুশইনের প্রতিবাদে ১১ দলীয় ঐক্য জোটের মানববন্ধন চুনারুঘাটে মাদকবিরোধী যৌথ অভিযানে নারী আটক, ৬ মাসের কারাদণ্ড চুনারুঘাট সীমান্তে পুশ-ইন প্রতিরোধে সতর্ক অবস্থানে ৫৫ বিজিবি

চুনারুঘাট-তেলিয়াপাড়া সড়কে গাছ ফেলে ডাকাতির চেষ্টা রুখে দিলো বিজিবি ও পুলিশ

Reporter Name
  • আপডেট টাইম : রবিবার, ১৯ অক্টোবর, ২০২৫
  • ৫৩ বার পঠিত

স্টাফ রিপোর্টার ॥ মাধবপুরে চা বাগানের ভেতরে সড়কে গাছ ফেলে ডাকাতির চেষ্টা প্রতিহত করেছে পুলিশ। পুলিশ ও বিজিবির ধাওয়া খেয়ে ডাকাতদল পালিয়ে যায়। বিজিবি সূত্র জানায়, শুক্রবার (১৭ অক্টোবর) রাত ১১ টার দিকে পুরাতন চুনারুঘাট টু তেলিয়াপাড়া (পুরাতন ঢাকা-সিলেট মহাসড়ক) সড়কের মাধবপুর উপজেলার সুরমা চা বাগান গেট এলাকায় একদল ডাকাত গাছ কেটে রাস্তা অবরোধ করে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে হবিগঞ্জ ব্যাটালিয়নের ৫৫ বিজিবি’র তেলিয়াপাড়া বিওপির হাবিলদার শামীম আহমেদের নেতৃত্বে বিজিবির একটি চৌকস টহলদল দ্রুত পিকআপ যোগে ঘটনাস্থলে যায়। একই সময়ে মাধবপুর থানার হরষপুর-তেলিয়াপাড়া পুলিশ ফাঁড়ি থেকে ইন্সপেক্টর খায়রুল বাশারের নেতৃত্বে পুলিশ দল ঘটনাস্থলে যোগ দেয়।
এ সময় এলাকাবাসীর সক্রিয় সহযোগিতা এবং বিজিবি ও পুলিশের দ্রুত তৎপরতায় একটি সম্ভাব্য বড় ধরনের ডাকাতি প্রতিহত করা সম্ভব হয়। পরে বিজিবি ও পুলিশ স্থানীয়দের সহায়তায় রাস্তায় ফেলা গাছের কাটা অংশ সরিয়ে যান চলাচল স্বাভাবিক করে দেন। পুলিশ সূত্র জানায়, ডাকাতির উদ্দেশ্যে রাস্তা আটকানোর জন্য ডাকাতদল গাছ কাটছিল। ঘটনা টের পেয়ে থানার টহল দল এগিয়ে গেলে ডাকাতদল দৌড়ে চা বাগানের ভেতরে পালিয়ে যায়। কিছুক্ষণ পর তেলিয়াপাড়া সীমান্ত ফাঁড়ির বিজিবি সদস্যরাও ঘটনাস্থলে পৌঁছান। মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদ উল্যা বলেন, “ডাকাতির উদ্দেশ্যে রাস্তা আটকানোর জন্য ডাকাতদল গাছ কাটছিল। ঘটনা টের পেয়ে থানার টহল দল এগিয়ে গেলে ডাকাতদল দৌড়ে চা বাগানের ভেতরে পালিয়ে যায়।
তিনি আরও বলেন, “কাটা গাছগুলো ঘটনাস্থল থেকে সরিয়ে ফেলা হয়েছে। কতজন ডাকাত ছিল তা নিশ্চিত হওয়া যায়নি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com