শনিবার, ২০ জুন ২০২৬, ০৬:৩৭ অপরাহ্ন
শিরোনাম:
মাধবপুরে কিন্ডারগার্টেন এসোসিয়েশনের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ শায়েস্তাগঞ্জে ৩৬ পিস ইয়াবাসহ ব্যারিস্টার গ্রেফতার চন্ডিছড়া চা বাগানে ফ্যামিলি কার্ড কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ঢাকা-সিলেট মহাসড়কে সিএনজি ও অটোরিকশা চলাচল নিষিদ্ধ চুনারুঘাটে পার্টনার কংগ্রেসে পুষ্টি, উদ্যোক্তা উন্নয়ন ও কৃষি খাতের অগ্রগতি নিয়ে মতবিনিময় চুনারুঘাটের কৃতি সন্তান স্বপন তরফদার বিজিবির সহকারী পরিচালক পদে পদন্নোতি পেলেন চুনারুঘাটে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন ডিসি জি. এম. সরফরাজ চুনারুঘাটে বিএসএফের অবৈধ পুশইনের প্রতিবাদে ১১ দলীয় ঐক্য জোটের মানববন্ধন চুনারুঘাটে মাদকবিরোধী যৌথ অভিযানে নারী আটক, ৬ মাসের কারাদণ্ড চুনারুঘাট সীমান্তে পুশ-ইন প্রতিরোধে সতর্ক অবস্থানে ৫৫ বিজিবি

নিরাপত্তার চাদরে ডাকা সিমান্তের পূজা মন্ডপ

Reporter Name
  • আপডেট টাইম : বুধবার, ১ অক্টোবর, ২০২৫
  • ৭২ বার পঠিত

স্টাফ রিপোর্টার ॥ শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পূজামণ্ডপের নিরাপত্তা পরিস্থিতি সরেজমিনে পরিদর্শন করেছেন বর্ডার গার্ড অব বাংলাদেশ (বিজিবি) শ্রীমঙ্গলের সেক্টর কমান্ডার কর্নেল মুহাম্মদ সোহেল-উস-সামাদ। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) বিকেলে তিনি হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার তেলিয়াপাড়ায় চা-বাগান পূজামণ্ডপ পরিদর্শন করেন। এ সময় তিনি পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দের সঙ্গে পূজামণ্ডপের সার্বিক নিরাপত্তা, আইনশৃঙ্খলা পরিস্থিতি ও স্থানীয় জনসচেতনতা বিষয়ক বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করেন। এ সময় উপস্থিত ছিলেন বিজিবি-৫৫ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল তানজিলুর রহমান, RAB শায়েস্তাগঞ্জ ক্যাম্পের কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার শাহআলম, উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহিদ বিন কাশেম, মাধবপুর থানার অফিসার ইনচার্জ সহিদুল্লা, বিজিবি-৫৫ ব্যাটালিয়নের সহকারী পরিচালক হাবিবুর রহমান, মাধবপুর প্রেসক্লাবের সভাপতি আলাউদ্দিন আল রনি সহ পরিদর্শনকালে বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ উল্লেখ করে বিজিবি’র সেক্টর কমান্ডার কর্নেল মুহাম্মদ সোহেল-উস-সামাদ বলেন, বাঙালি হিন্দু সম্প্রদায়ের প্রাণের উৎসব শারদীয় দুর্গোৎসব। বছরব্যাপী বাঙালি সনাতন ধর্মাবলম্বীরা শারদীয় দুর্গোৎসবের জন্য অপেক্ষা করে থাকেন। আমাদের সংবিধানে সব ধর্ম ও বর্ণের মানুষের সমান অধিকার সুনিশ্চিত করা হয়েছে। এই দেশ আমাদের সবার। ধর্ম-বর্ণ নির্বিশেষে এদেশ সব মানুষের নিরাপদ আবাসভূমি। দুর্গাপূজা উপলক্ষে প্রতিটি পূজামণ্ডপের নিরাপত্তায় বিজিবির পাশাপাশি পুলিশ, আনসার, র‌্যাবসহ অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করছেন। বিজিবির পক্ষথেকে নিরাপত্তায় কোনো ধরনের ঘাটতি থাকবে না। বিজিবির পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিয়েছেন বিজিবির সেক্টর কমান্ডার। এসময় তিনি পূজা উদযাপন কমিটির হাতে শারদীয় শুভেচ্ছা উপহার তুলে দেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com