শনিবার, ২০ জুন ২০২৬, ০৭:২২ অপরাহ্ন
শিরোনাম:
মাধবপুরে কিন্ডারগার্টেন এসোসিয়েশনের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ শায়েস্তাগঞ্জে ৩৬ পিস ইয়াবাসহ ব্যারিস্টার গ্রেফতার চন্ডিছড়া চা বাগানে ফ্যামিলি কার্ড কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ঢাকা-সিলেট মহাসড়কে সিএনজি ও অটোরিকশা চলাচল নিষিদ্ধ চুনারুঘাটে পার্টনার কংগ্রেসে পুষ্টি, উদ্যোক্তা উন্নয়ন ও কৃষি খাতের অগ্রগতি নিয়ে মতবিনিময় চুনারুঘাটের কৃতি সন্তান স্বপন তরফদার বিজিবির সহকারী পরিচালক পদে পদন্নোতি পেলেন চুনারুঘাটে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন ডিসি জি. এম. সরফরাজ চুনারুঘাটে বিএসএফের অবৈধ পুশইনের প্রতিবাদে ১১ দলীয় ঐক্য জোটের মানববন্ধন চুনারুঘাটে মাদকবিরোধী যৌথ অভিযানে নারী আটক, ৬ মাসের কারাদণ্ড চুনারুঘাট সীমান্তে পুশ-ইন প্রতিরোধে সতর্ক অবস্থানে ৫৫ বিজিবি

শায়েস্তাগঞ্জে ৩ হাজার কেজি ভারতীয় জিরাসহ আটক ২

Reporter Name
  • আপডেট টাইম : বুধবার, ১০ সেপ্টেম্বর, ২০২৫
  • ৬১ বার পঠিত

স্টাফ রিপোর্টার ॥ ঢাকা-সিলেট মহাসড়কে ট্রাকে অভিযান চালিয়ে ৩ হাজার কেজি ভারতীয় জিরাসহ ২ জন আটক করেছে শায়েস্তাগঞ্জ হাইওয়ে পুলিশ। গত সোমবার (৯ সেপ্টেম্বর) প্রায় ১ টার দিকে শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) শুভ রঞ্জন চাকমার নেতৃত্বে উপজেলার অলিপুর হাইওয়ে পুলিশ ক্যাম্পের পুলিশের ইনচার্জ তদন্ত ওসি সঞ্জয় দাস সহ একদল পুলিশ ওলিপুর এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় ঢাকাগামী একটি ট্রাক (ঢাকা মেট্রো ট-১২-০৮৮২) আটকিয়ে তল্লাসী চালায়। ট্রাক চালক শাহপরান পুলিশের জিজ্ঞাসাবাদে সন্তোষজনক জবাব দিতে ব্যর্থ হয়। পরে পুলিশ ট্রাকে তল্লাশি চালিয়ে ১শ বস্তা ভারতীয় জিরা উদ্ধার করে। প্রতিটি বস্তায় ৩০ কেজি হিসেবে মোট জিরার পরিমাণ ৩ হাজার কেজি। জব্দকৃত ভারতীয় জিরার বাজার মূল্য প্রায় ১৫ লক্ষ টাকা। ট্রাক ও জব্দকৃত ভারতীয় জিরা শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানায় হেফাজতে রয়েছে। শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানা অফিসার ইনচার্জ (ওসি) শুভ রঞ্জন চাকমা আরো বলেন, ঢাকা-সিলেট মহাসড়কে প্রতিদিনের ন্যায় গাড়ি অভিযান পরিচালনা করা হয়। সীমান্ত থেকে অবৈধভাবে নিয়ে আসা ভারতীয় পণ্য নিয়ে যাবার সুযোগ নেই।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com