রবিবার, ২১ জুন ২০২৬, ০২:০৮ পূর্বাহ্ন
শিরোনাম:
মাধবপুরে কিন্ডারগার্টেন এসোসিয়েশনের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ শায়েস্তাগঞ্জে ৩৬ পিস ইয়াবাসহ ব্যারিস্টার গ্রেফতার চন্ডিছড়া চা বাগানে ফ্যামিলি কার্ড কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ঢাকা-সিলেট মহাসড়কে সিএনজি ও অটোরিকশা চলাচল নিষিদ্ধ চুনারুঘাটে পার্টনার কংগ্রেসে পুষ্টি, উদ্যোক্তা উন্নয়ন ও কৃষি খাতের অগ্রগতি নিয়ে মতবিনিময় চুনারুঘাটের কৃতি সন্তান স্বপন তরফদার বিজিবির সহকারী পরিচালক পদে পদন্নোতি পেলেন চুনারুঘাটে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন ডিসি জি. এম. সরফরাজ চুনারুঘাটে বিএসএফের অবৈধ পুশইনের প্রতিবাদে ১১ দলীয় ঐক্য জোটের মানববন্ধন চুনারুঘাটে মাদকবিরোধী যৌথ অভিযানে নারী আটক, ৬ মাসের কারাদণ্ড চুনারুঘাট সীমান্তে পুশ-ইন প্রতিরোধে সতর্ক অবস্থানে ৫৫ বিজিবি

চুনারুঘাটে সড়ক দুর্ঘটনায় শিক্ষক ও গলায় ফাঁস দিয়ে নারীর মৃত্যু

Reporter Name
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৮ জুলাই, ২০২৫
  • ৯০ বার পঠিত

স্টাফ রিপোর্টার ॥ চুনারুঘাটে মটর সাইকেল দুর্ঘটনায় এক শিক্ষক ও গলায় ফাঁস দিয়ে নারীর মৃত্যু হয়েছে। পুলিশ জানায়, রবিবার রাত সাড়ে ১০ টায় চুনারুঘাট উপজেলার পাকুড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাবিবুর রহমান বাহার চুনারুঘাট শহর থেকে বাড়িতে যাওয়ার পথে মটর সাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে তিনি মাটিতে পড়ে যান। সাথে সাথে স্থানীয় লোকজন চুনারুঘাট স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে রেপার করেন। সেখানে নেয়ার পথে তিনি মারা যান। সোমবার বাদ যোহর তার গ্রামের বাড়ি উপজেলা ছয়শ্রী গ্রামে জানাযা নামাজ শেষে পারিবারিক কবর স্থানে দাফন করা হয়। তার মৃত্যুতে সারা উপজেলার শিক্ষকদের মধ্যে শোকের ছায়া নেমে আসে। অপরদিকে গতকাল সোমবার সকালে উপজেলা মিরাশী ইউনিয়নের আমতলা গ্রামের গফুর মিয়ার মেয়ে বেগম আক্তার (৩৫) নামের এক মহিলা পারিবারিক কলহের কারনে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে। তিনি মানসিক ভারসাম্যহীন বলে জানা যায়। খবর পেয়ে পুলিশ দুপুরে লাশ উদ্ধার করে হবিগঞ্জ মর্গে প্রেরন করে। বিষয়টি নিশ্চিত করেছেন চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ নুর আলম।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com