রবিবার, ২১ জুন ২০২৬, ০২:১২ পূর্বাহ্ন
শিরোনাম:
মাধবপুরে কিন্ডারগার্টেন এসোসিয়েশনের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ শায়েস্তাগঞ্জে ৩৬ পিস ইয়াবাসহ ব্যারিস্টার গ্রেফতার চন্ডিছড়া চা বাগানে ফ্যামিলি কার্ড কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ঢাকা-সিলেট মহাসড়কে সিএনজি ও অটোরিকশা চলাচল নিষিদ্ধ চুনারুঘাটে পার্টনার কংগ্রেসে পুষ্টি, উদ্যোক্তা উন্নয়ন ও কৃষি খাতের অগ্রগতি নিয়ে মতবিনিময় চুনারুঘাটের কৃতি সন্তান স্বপন তরফদার বিজিবির সহকারী পরিচালক পদে পদন্নোতি পেলেন চুনারুঘাটে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন ডিসি জি. এম. সরফরাজ চুনারুঘাটে বিএসএফের অবৈধ পুশইনের প্রতিবাদে ১১ দলীয় ঐক্য জোটের মানববন্ধন চুনারুঘাটে মাদকবিরোধী যৌথ অভিযানে নারী আটক, ৬ মাসের কারাদণ্ড চুনারুঘাট সীমান্তে পুশ-ইন প্রতিরোধে সতর্ক অবস্থানে ৫৫ বিজিবি

ভাঙারি দোকানে অভিযান চালিয়ে ৫০ কেজি গাঁজা উদ্ধার

Reporter Name
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৩ জুলাই, ২০২৫
  • ৮৮ বার পঠিত

স্টাফ রিপোর্টার॥ হবিগঞ্জের মাধবপুরে সেনাবাহিনী ও পুলিশের পৃথক অভিযানে বিপুল পরিমাণ গাঁজাসহ তিন মাদক কারবারিকে গ্রেপ্তার হয়েছে।
বৃহস্পতিবার (৩ জুন) দুপুর ২টায় গোপন সংবাদের ভিত্তিতে মাধবপুর থানার ওসি মোহাম্মদ সহিদ উল্ল্যা ও এসআই নাজমুল হাসানের নেতৃত্বে পুলিশের একটি দল মাধবপুর পৌরসভার পশ্চিম মাধবপুর পল্লীবিদ্যুৎ অফিসের কাছে ভাঙারি দোকানে অভিযান চালিয়ে পঞ্চাশ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারিকে গ্রেপ্তার করেন। আসামিরা হলেন ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার রসুলপুর গ্রামের রসিদের পুত্র মোস্তফা মিয়া (৩০), মাধবপুর উপজেলার আন্দিউড়া ইউনিয়নের জোয়ালভাঙ্গা গ্রামের মৃত গিয়াসউদ্দিনের পুত্র বোরহান উদ্দিন (২০) ও বাহার উদ্দিন (২৫)।
মাধবপুর থানার ওসি মোহাম্মদ সহিদ উল্ল্যা সত্যতা নিশ্চিত করে জানান ধৃত আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু প্রক্রিয়াধীন আছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com