রবিবার, ২১ জুন ২০২৬, ০৩:৩২ পূর্বাহ্ন
শিরোনাম:
মাধবপুরে কিন্ডারগার্টেন এসোসিয়েশনের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ শায়েস্তাগঞ্জে ৩৬ পিস ইয়াবাসহ ব্যারিস্টার গ্রেফতার চন্ডিছড়া চা বাগানে ফ্যামিলি কার্ড কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ঢাকা-সিলেট মহাসড়কে সিএনজি ও অটোরিকশা চলাচল নিষিদ্ধ চুনারুঘাটে পার্টনার কংগ্রেসে পুষ্টি, উদ্যোক্তা উন্নয়ন ও কৃষি খাতের অগ্রগতি নিয়ে মতবিনিময় চুনারুঘাটের কৃতি সন্তান স্বপন তরফদার বিজিবির সহকারী পরিচালক পদে পদন্নোতি পেলেন চুনারুঘাটে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন ডিসি জি. এম. সরফরাজ চুনারুঘাটে বিএসএফের অবৈধ পুশইনের প্রতিবাদে ১১ দলীয় ঐক্য জোটের মানববন্ধন চুনারুঘাটে মাদকবিরোধী যৌথ অভিযানে নারী আটক, ৬ মাসের কারাদণ্ড চুনারুঘাট সীমান্তে পুশ-ইন প্রতিরোধে সতর্ক অবস্থানে ৫৫ বিজিবি

শাহজীবাজার রাবার বাগানে গলায় ফাঁস দেয়া যুবকের লাশ উদ্ধার

Reporter Name
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৪ জুন, ২০২৫
  • ৮৪ বার পঠিত

স্টাফ রিপোর্টার ॥ চুনারুঘাট উপজেলার সীমান্তবর্তী রঘুনন্দন পাহাড়ের ভিতরে শাহজীবাজার রাবার বাগান থেকে গলায় ফাঁস লাগানো অবস্থায় মোঃ হাবিব মিয়া (২২) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল সোমবার সকাল সাড়ে ৯টার দিকে শাহজীবাজার রাবার বাগানে এ ঘটনা ঘটে। নিহত যুবক মাধবপুর উপজেলার বাঘাসুরা ইউনিয়নের তাজপুর গ্রামের মোঃ জামাল মিয়ার ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে রাবার বাগানের কর্মরত শ্রমিক কাজ করতে গিয়ে রাবার গাছের জড়ের জুতার ফিতা দিয়ে ঝুলন্ত মরদেহ দেখতে পায়, সুর-চিৎকার করে আশে পাশে থাকা ডাকেন এবং তার পরিবারকে খবর দেয়া হয়। রাবার বাগান কতৃপক্ষ চুনারুঘাট থানা পুলিশকে খবর দিলে তারা এসে লাশে প্রাথমিক তথ্য যাচাই করেন। চুনারুঘাট থানার তদন্ত ওসি শফিকুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে গলায় ফাঁস লাগানো ঝুলন্ত অবস্থায় মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। রিপোর্ট না আসা পর্যন্ত কিছু বলা যাচ্ছে না। শাহজীবাজার রাবার বাগান ম্যানেজার নন্দী গোপাল রায় জানান, আমি অফিসের কাজে ঢাকায় আছি । এ বিষয়ে নিহতের স্বজনদের দাবী তাকে পূর্ব পরিকল্পিতভাবে হত্যা করে গাছের সাথে ঝুলিয়ে রাখা হয়েছে। কে বা কারা তাকে হত্যা করেছে এবিষয়েও নিশ্চিত নয়। তবে এই হত্যার সাথে জড়িতদের সুষ্ঠু তদন্তের মাধ্যমে বের করে উপযুক্ত শাস্তির দাবী জানান তারা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com