বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০২:০০ পূর্বাহ্ন
শিরোনাম:
চুনারুঘাটে ঈদে মিলাদুন্নবী (সাঃ) পালিত আশুগঞ্জে ভারতীয় শাড়িসহ চুনারুঘাটের দুই ব্যবসায়ী গ্রেপ্তার মানুষের কষ্ট দূর করতে দ্রুতই প্রকল্প গ্রহণ করা হবে-পানিসম্পদ প্রতিমন্ত্রী চুনারুঘাটে ক্রীড়া সামগ্রী ও দুস্থ নারীদের মধ্যে সেলাই মেশিন বিতরণ বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের মৃত্যুতে হুইপ জি কে গউছের শোক কোনো অনিয়ম-দুর্নীতি বরদাশত করা হবে না: এমপি ফয়সল চুনারুঘাটে মাদকবিরোধী অভিযানে এক ব্যক্তিকে ৬ মাসের কারাদণ্ড চুনারুঘাটে পাঁচ বছরেও গ্রেপ্তার হয়নি একাধিক মামলার সাজাপ্রাপ্ত আসামি মানিক বাহুবলে অবৈধ বালু উত্তোলন, যুবককে ১ লাখ টাকা জরিমানা চুনারুঘাটের গাজীগঞ্জ বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির নির্বাচন অনুষ্ঠিত

নবীগঞ্জে বসতঘরে হুইস্কির গুদাম বাবা আটক ॥ ছেলে পলাতক

Reporter Name
  • আপডেট টাইম : রবিবার, ২২ জুন, ২০২৫
  • ১১৬ বার পঠিত

স্টাফ রিপোর্টার ॥ নবীগঞ্জ পৌর এলাকার গয়াহরি গ্রামে একটি বসতঘর থেকে বিপুল পরিমাণ বিদেশি মদ জব্দ করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। অভিযানে বাড়ির মালিককে আটক করা হলেও তার ছেলে পলাতক রয়েছে। গতকাল শনিবার (২১ জুন) বিকালে গোপন সংবাদের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, হবিগঞ্জ জেলা কার্যালয়ের উপ-পরিদর্শক মো. রবিউল্লার নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে সহকারী উপ-পরিদর্শক মো. সায়েম মিয়া, মো. সাদ্দাম হোসেন, তাপস চন্দ্র সেন, মো. রনি ও হিরনায় শর্মাসহ একটি রেইডিং টিম অংশ নেয়। অভিযানে বসতঘরের ভেতরে থাকা নিবারন দত্ত ওরফে রানু দত্তকে আটক করা হয়। পরে ঘরের একটি নেভি ব্লু রঙের ট্রাভেল ব্যাগ এবং একটি ট্রাংক তল্লাশি করে ২৫ বোতল ‘গ্লেন ফিডিচ স্কচ হুইস্কি’ (প্রতি বোতল ৩৭৫ মি.লি) ও ৮ বোতল ‘রেড লেবেল স্কচ হুইস্কি’ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মদের পরিমাণ ১২.৩৭৫ লিটার, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ৫০ হাজার টাকা। জিজ্ঞাসাবাদে নিবারন দত্ত জানান, এসব মদ তার ছেলে নিপুল দত্ত বিক্রির উদ্দেশ্যে ঘরে মজুদ করেছিলেন এবং তিনি নিজে এতে সহযোগিতা করেন। আটক নিবারন দত্তকে প্রাথমিক চিকিৎসা শেষে নবীগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে। নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মো. কামরুজ্জামান ঘটনাটির সত্যতা নিশ্চিত করেছেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com