রবিবার, ২১ জুন ২০২৬, ০৮:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম:
মাধবপুরে কিন্ডারগার্টেন এসোসিয়েশনের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ শায়েস্তাগঞ্জে ৩৬ পিস ইয়াবাসহ ব্যারিস্টার গ্রেফতার চন্ডিছড়া চা বাগানে ফ্যামিলি কার্ড কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ঢাকা-সিলেট মহাসড়কে সিএনজি ও অটোরিকশা চলাচল নিষিদ্ধ চুনারুঘাটে পার্টনার কংগ্রেসে পুষ্টি, উদ্যোক্তা উন্নয়ন ও কৃষি খাতের অগ্রগতি নিয়ে মতবিনিময় চুনারুঘাটের কৃতি সন্তান স্বপন তরফদার বিজিবির সহকারী পরিচালক পদে পদন্নোতি পেলেন চুনারুঘাটে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন ডিসি জি. এম. সরফরাজ চুনারুঘাটে বিএসএফের অবৈধ পুশইনের প্রতিবাদে ১১ দলীয় ঐক্য জোটের মানববন্ধন চুনারুঘাটে মাদকবিরোধী যৌথ অভিযানে নারী আটক, ৬ মাসের কারাদণ্ড চুনারুঘাট সীমান্তে পুশ-ইন প্রতিরোধে সতর্ক অবস্থানে ৫৫ বিজিবি

খোয়াই নদীর পানি কমলেও উত্তাল হয়ে উঠছে কুশিয়ারা

Reporter Name
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৩ জুন, ২০২৫
  • ৯৬ বার পঠিত

স্টাফ রিপোর্টার // হবিগঞ্জবাসীর আতঙ্কের নাম খোয়াই নদী। নদীর পানির বিপৎসীমার উপর দিয়ে প্রবাহিত হলেই বেড়ে যায় আতঙ্ক। বিশেষ করে নদী পাড়ের বাসিন্দারা নির্ঘুম রাত কাটান। বাঁধ ভাঙ্গনের আশঙ্কায় পূর্ব প্রস্তুতি নিয়ে জেগে থাকেন সারারাত। টানা কয়েকদিনের বৃষ্টি ও উজান থেকে নেমে আসা ঢলে খোয়াই নদীর পানি বৃদ্ধির ফলে এমন পরিস্থিতির শঙ্কায় ছিলেন এলাকাবাসী। তবে গতকাল সোমবার থেকে খোয়াই নদীর পানি কমতে শুরু করেছে। ফলে কিছুটা স্বস্তি মিলেছে স্থানীয়দের মধ্যে। এদিকে, খোয়াই নদীর পানি কমলেও বাড়তে শুরু করেছে কালনী-কুশিয়ারা নদীর পানি। স্থানীয় পাহাড়পুর বাজারসহ বিভিন্ন এলাকায় দেখা দিয়েছে জলাবদ্ধতা।
হবিগঞ্জ পানি উন্নয়নের বোর্র্ডের তথ্যানুযায়ী, গতকাল সোমবার সন্ধ্যায় খোয়াই নদীর পানি অনেকটাই হ্রাস পেয়েছে। চুনারুঘাটের বাল্লা পয়েন্টে ১৮ সেন্টিমিটার, শায়েস্তাগঞ্জ পয়েন্টে ২৬৮ সেন্টিমিটার ও হবিগঞ্জ শহরতলীর মাছুলিয়া পয়েন্টে ৯৫ সেন্টিমিটার নিচ দিয়ে পানি প্রবাহিত হয়। তবে বৃদ্ধি পেয়েছে কুশিয়ারা ও কালনী কুশিয়ারা নদীর পানি। কুশিয়ারা নদীর পানি শেরপুর পয়েন্টে ৪ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হলেও বানিয়াচংয়ের মার্কুলী পয়েন্টে ১৬ সেন্টিমিটার ও কালনী-কুশিয়ারা নদীর আজমিরীগঞ্জ পয়েন্টে ৭২ সেন্টিমিটার উপর দিয়ে পানি প্রবাহিত হয়। গত ২৪ ঘন্টায় ৩৭ মিলি মিটার বৃৃষ্টিপাত রেকর্ড করা হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com