বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৮:৫৩ অপরাহ্ন
শিরোনাম:
সাতছড়ি সীমান্তে দুর্গম বনাঞ্চলের ভেতর থেকে হবিগঞ্জ ৫৫ বিজিবির মাদক বিরোধী অভিযানে ৬০ কেজি গাঁজা ও ০৫ বোতল মদ উদ্ধার পরিবেশ রক্ষা ও জলবায়ু সহনশীলতা জোরদারে বর্তমান সরকারের অন্যতম নির্বাচনী অঙ্গীকার চুনারুঘাট উপজেলা কাঠ ব্যবসায়ী কল্যাণ সমিতির ৫১ সদস্যের কমিটি গঠন চুনারঘাট খোয়াই নদীতে ডুবে নিখোজের ২ দিন পর আব্দুল জলিলের লাশ উদ্ধার মাধবপুরে বিজিবির পৃথক অভিযান ২৯ কেজি ভারতীয় গাঁজা জব্দ চুনারুঘাট সীমান্তে বিজিবির পৃথক অভিযান ৮টি ভারতীয় গরু ও ৫৫ কেজি গাঁজা জব্দ জ্বালানি তেল পাচার রোধে হবিগঞ্জ সীমান্তে বিজিবির কড়া নজরদারি মাধবপুরে ১০ কেজি গাঁজাসহ ৩ মাদক কারবারি আটক এমপি সৈয়দ মোঃ ফয়সল এর নির্দেশে চা বাগানে সুপেয় পানির ব্যবস্থা হবিগঞ্জে ট্রাক্টরের সঙ্গে ধাক্কা লেগে মোটরসাইকেল চালক নিহত

চুনারুঘাটে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার মামলায় যুবলীগ নেতা দুলাল গ্রেপ্তার

Reporter Name
  • আপডেট টাইম : শনিবার, ১০ মে, ২০২৫
  • ৭৮ বার পঠিত

স্টাফ রিপোর্টার ॥ চুনারুঘাট উপজেলার শায়েস্তাগঞ্জ নতুনব্রিজ এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় দায়ের করা মামলায় রানিগাঁও ইউনিয়ন যুবলীগের সিনিয়র সহ-সভাপতি দুলাল তালুকদারকে গ্রেপ্তার করেছে চুনারুঘাট থানা পুলিশ। তিনি রানিগাঁও গ্রামের বাসিন্দা জিলু মিয়া তালুকদারের পুত্র। পুলিশ সূত্রে জানা যায়, দুলাল তালুকদার ওই মামলার তদন্তে অভিযুক্ত হিসেবে চিহ্নিত হন এবং শুক্রবার (৯ মে) রাতে তাকে গ্রেপ্তার করা হয়। উল্লেখ্য, গত ১৬ জুলাই শায়েস্তাগঞ্জ নতুনব্রিজ গোলচত্বরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অংশ হিসেবে ছাত্র-জনতা সমাবেশে অংশ নেয়। সন্ধ্যা সাড়ে ৪টার দিকে আন্দোলনকারীদের ওপর ইট-পাটকেল নিক্ষেপ ও দেশীয় অস্ত্র নিয়ে হামলার ঘটনা ঘটে, যাতে আন্দোলনের নেতাসহ অনেকেই আহত হন। এ ঘটনায় চুনারুঘাট উপজেলা যুবদলের আহব্বায়ক মো. নাসির উদ্দিন বাদী হয়ে সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার সুমনসহ ৯৭ জনের নাম উল্লেখ করে প্রায় ২০০ জনকে আসামি করে থানায় মামলা দায়ের করেন। চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুর আলম জানান, মামলার তদন্তে দুলাল তালুকদারের সম্পৃক্ততা পাওয়া গেছে এবং তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com