বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৭:২২ পূর্বাহ্ন
শিরোনাম:
চুনারুঘাট উপজেলা জামায়াতে ইসলামীর পূর্ণাঙ্গ কমিটি গঠন চুনারুঘাটে ডেভিল হান্ট অভিযানে শ্রমিক লীগ ও যুবলীগের দুই নেতা গ্রেফতার। আজমিরীগঞ্জে শিশু সামিরুন হত্যা মামলার আসামী লিটন গ্রেপ্তার বাহুবলে পিকআপের চাপায় প্রাণ গেল পথচারীর চুনারুঘাটে নিষিদ্ধ ঘোষিত সংগঠন তাঁতী লীগের ইউনিয়ন সভাপতি গ্রেফতার কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের জ্বালাও পোড়াও ও নৈরাজ্য সৃষ্টির প্রতিবাদে হবিগঞ্জ জেলা বিএনপির মিছিল ও সমাবেশ মাধবপুরে ঘুমন্ত অবস্থায় শিল দিয়ে স্বামীর মাথা-মুখ থেঁতলে দেওয়ার অভিযোগ হুইপ জি কে গউছের উদ্যোগে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের সুযোগ পেলেন হবিগঞ্জের ১২৪ শিক্ষার্থী হবিগঞ্জে পুলিশ কনস্টেবল নিয়োগ কার্যক্রম শুরু চুনারুঘাটে বনবিভাগের অভিযানে কাঠ ও পিকআপ জব্দ।

মাধবপুরের নোয়াপাড়ায় চা শ্রমিকের লাশ উদ্ধার

Reporter Name
  • আপডেট টাইম : সোমবার, ৫ মে, ২০২৫
  • ১৮৯ বার পঠিত

স্টাফ রিপোর্টার ॥ মাধবপুর উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের জগদীশপুর চা বাগানের লেবামারা গাঙের পার থেকে গোপেন সাওতাল (২৮) নামে এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। সে মৃত রাম প্রসাদ সাওতালের পুত্র। গত শনিবার সে নিখোঁজ হয়। এরপর থেকে তার আর কোনো হদিস পাওয়া যায়নি। গতকাল রবিবার সকালে শ্রমিকরা জমিতে কাজ করতে যাওয়ার পথে ওই স্থানে আকাশি গাছের নিচে তার লাশ পাওয়া যায়। পাশে একটি প্লাষ্টিকের রশিও পাওয়া যায়। পরে পুলিশকে খবর দিলে তেলিয়াপাড়া পুলিশ লাশ উদ্ধার করে সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে। সে চা বাগানের শ্রমিক ছিলো। পুলিশের ধারণা সে আত্মহত্যা করেছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com