মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৫:০৬ অপরাহ্ন
শিরোনাম:
চুনারুঘাটে জালনোট প্রচলন প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা হবিগঞ্জ অনলাইন অ্যাক্টিভিস্ট ফোরামের ৩১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন চুনারুঘাটের উন্নয়ন নিয়ে বিএনপির তৃণমূল নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করেছেন এমপি ফয়সল ঢাকার হামলা মামলার জেরে বৃদ্ধাকে প্রাণনাশের হুমকির অভিযোগ, মাধবপুর থানায় জিডি চুনারুঘাটে বাড়ির সীমানা প্রাচীর নিয়ে বিরোধ নিয়ে পুলিশ সদস্য ও তার পরিবারের হামলায় আহত ৪ জন চুনারুঘাটে কোয়াবের ৬৪ সদস্যবিশিষ্ট কমিটি অনুমোদন বহুল সমালোচিত শিক্ষা অফিসার নাজনীন সুলতানা কে রবিবারের মধ্যে কুলাউড়ায় যোগদানের নির্দেশ বাংলাদেশ কাবাডি ফেডারেশনের যুগ্ম সাধারণ সম্পাদক হলেন চুনারুঘাটের নাসির আহমেদ সাজু চুনারুঘাট পৌরসভার উন্নয়ন কাজ পরিদর্শন করলেন এডিবি ও এএফডি প্রতিনিধি সিনথিয়া মিলা সহ এলজিইডি কর্মকর্তারা আব্দুল মুমিন সাদ্দাম বাংলাদেশ ভলিবল ফেডারেশনের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় চুনারুঘাটে মিষ্টিমুখ

বানিয়াচংয়ে বজ্রপাতে কৃষকের মৃত্যু ॥ দুইজন গুরুতর আহত

Reporter Name
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৯ এপ্রিল, ২০২৫
  • ১৩৪ বার পঠিত

স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচং উপজেলায় হাওরে ধান কাটতে গিয়ে এক কৃষকের মৃত্যু হয়েছে। এছাড়া বজ্রপাতের আঘাতে ৩ জন আহত হয়েছে। মুমূর্ষবস্থায় আহত দুইজন কৃষককে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়েছে। গতকাল সোমবার (২৮ এপ্রিল) বেলা ১টার দিকে বানিয়াচং ৫নং দৌলতপুর ইউনিয়নের পূর্বের হাওরে এ ঘটনা ঘটে। জানা যায়, একই পরিবারের আপন ৩ ভাই দুরবাশা, ভূষণ দাশ ও সুধন্য দাশ সকালে বাড়ী থেকে ধান কাটার জন্য পূর্বের হাওরে অবস্থান করছিলেন। ধান কাটা অবস্থায় হঠাৎ বজ্রপাত এসে তাদের উপর আচড়ে পড়ে এতে ঘটনাস্থলেই প্রাণ হারান আইরিয়ামুগুর এলাকার কালাবাশির ছেলে দুরবাশা দাস (৩৫)। এ সময় গুরুতর আহবস্থায় অপর দুই ভাই ভূষন দাশ এবং সুধন্য দাশকে উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। একই সময়ে বানিয়াচং উপজেলার কাগাপাশা ইউনিয়নের বাগাহাতা গ্রামের নুরুল ইসলাম এর ছেলে বায়েজিদ মিয়া (১৩) হাওরে হাঁস নিয়ে যাবার সময় বজ্রপাতের আঘাতে আহত হন। আহত বায়েজিদ বানিয়াচং স্বাস্থ্য কমপ্লেক্স এ চিকিৎসাধীন রয়েছে। এ বিষয়ে বানিয়াচং উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসে যোগাযোগ করা হলে অত্র অফিসের স্টাফ মোঃ আবু তাহের ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com