মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ১১:০৭ অপরাহ্ন
শিরোনাম:
উন্নয়ন ও অগ্রযাত্রায় বদলে যাচ্ছে আহম্মদাবাদ ইউনিয়ন সিলেটের ডিসি সারওয়ার আলম প্রত্যাহার বিশ্বকাপে ব্রাজিলের জয়ে চুনারুঘাটে আনন্দ উল্লাসে মেতে উঠেছেন সমর্থকরা মাধবপুরে কিন্ডারগার্টেন এসোসিয়েশনের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ শায়েস্তাগঞ্জে ৩৬ পিস ইয়াবাসহ ব্যারিস্টার গ্রেফতার চন্ডিছড়া চা বাগানে ফ্যামিলি কার্ড কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ঢাকা-সিলেট মহাসড়কে সিএনজি ও অটোরিকশা চলাচল নিষিদ্ধ চুনারুঘাটে পার্টনার কংগ্রেসে পুষ্টি, উদ্যোক্তা উন্নয়ন ও কৃষি খাতের অগ্রগতি নিয়ে মতবিনিময় চুনারুঘাটের কৃতি সন্তান স্বপন তরফদার বিজিবির সহকারী পরিচালক পদে পদন্নোতি পেলেন চুনারুঘাটে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন ডিসি জি. এম. সরফরাজ

সিলেটের শিবগঞ্জে তুলা শ্রমিক খুন

Reporter Name
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২১ ফেব্রুয়ারী, ২০১৯
  • ৫২০ বার পঠিত

ডেস্ক রিপোর্ট : নগরীর শিবগঞ্জ খরাদি পাড়ায় নিজ বাসায় খুন হয়েছেন এক তুলা শ্রমিক। নিহত শ্রমিক মেজবাউল হক (৫৫) সুনামগঞ্জের ছাতক উপজেলাল সৈদেরগাওয়ের মৃত মুস্তাক হোসেনের ছেলে। নিহত মেজবাউল হক খরাদি পাড়া এলাকার একটি তুলার ফ্যাক্টরিতে কাজ করতেন।

বুধবার রাত সাড়ে ১১টার দিকে খরাদি পাড়া বৈশাখি ১০৬ নম্বর বাসায় অজ্ঞাত দুবৃত্তরা তাকে কুপিয়ে হত্যা করে বলে জানা গেছে।

এলকাবাসী সু্ত্রে জানা যায়- বুধবার রাত সাড়ে ১১টার দিকে নিজ বাসায় মেজবাউলকে দুবৃত্তরা কুপিয়ে আহত করে পালিয়ে যায়। পরে ঘরে মেঝে থেকে রক্তাক্ত অবস্থায় স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

নগরীর শাহপরান (রহ.) থানার ওসি আক্তার হোসেন বলেন- হত্যাকান্ডের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল ও হাসপাতালে গিয়েছে। মরদেহ ওসমানী হাসপাতালের মর্গে রাখা হয়েছে। কারা এবং কি কারণে তাকে হত্যা করা হয়েছে তা খুঁজে বের করার চেষ্টা করা হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com