বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২১ অপরাহ্ন
শিরোনাম:
আমু চা বাগান সরকারি বিদ্যালয়ের সামনে সড়ক দুর্ঘটনায় প্রথম শ্রেণির ছাত্রী আহত চেকপোস্ট পরিচালনাকালে ৮৫ কেজি গাঁজা একটি নীল-হলুদ রংয়ের কার্গো ট্রাক আটক করেছে র‍্যাব । জাপানে এলএনজি ও প্রিপেইড মিটার নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠক জাপান সরকারের সঙ্গে বাংলাদেশি প্রতিনিধির ফলপ্রসূ আলোচনা পিকআপ গাড়িতে মাদক বহন, ৫২ কেজি গাঁজাসহ মাধবপুরের কমলাপুর গ্রামের ১ মাদক কারবারী গ্রেফতার হাজী ইয়াছিন সরকারী প্রাথমিক বিদ্যালয়ে সাবেক ইউপি চেয়ারম্যান মুসলিম উদ্দিনের মৃত্যু বার্ষিকী পালন মাধবপুরে ত্রিমুখী সংঘর্ষে ২জন আহত। আজ সাবেক ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মুসলিম উদ্দিনের ২০তম মৃত্যু বার্ষিকী চুনারুঘাটেে মাদক বিরোধী র‍্যালি চুনারুঘাটে হুইলচেয়ারেই কাটে শিক্ষকের জীবন: বর্ষায় কাদা-পানি আর ভাঙা ব্রিজ পেরিয়ে বিদ্যালয়ে যাওয়ার বুকভাঙা সংগ্রাম চুনারুঘাটে এক অসহায় বৃদ্ধা নারীর ৭৪ শতক জমি দখলের পায়তারা করছে ভূমিকেখো চক্র

চুনারুঘাটে সালিশ বৈঠকে প্রতিপক্ষের হামলায় ৬ জন আহত // আশংকা জনক অবস্থায় ২ জনকে সিলেটে প্রেরণ

Reporter Name
  • আপডেট টাইম : সোমবার, ২৮ এপ্রিল, ২০২৫
  • ১১৫ বার পঠিত

স্টাফ রিপোর্টার ॥ চুনারুঘাটে সালিশ বিচারে হামলা চালিয়ে প্রবীন মুরুব্বি, সাবেক সেনা সদস্য, ব্যবসায়ীসহ ৬ জনকে কুপিয়ে রক্তাক্ত জখম করেছে প্রতিপক্ষের লোকজন। গতকাল রবিবার বেলা দেড়টায় উপজেলার মিরাশী ইউনিয়নের আইতন গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার আইতন গ্রামের জসিম উদ্দিন ও তাঁর বড় ভাই জালাল উদ্দিনের মাঝে পূর্বের মারামারি, মামলা এবং জমি নিয়ে বিরোধ মিমাংসা করতে সালিশ বৈঠকে বসেন উপজেলার বিশিষ্ট মুরুব্বিগণ। বিষয়টি দীর্ঘ সময় নিয়ে বিচার করে রায় ঘোষণা করেন সালিশ বিচারকগণ। বিচারের রায় ঘোষণার পর মুরুব্বিরা জমিজমার সীমানা নির্ধারণ করার এক পর্যায়ে জালাল উদ্দিন ও তাঁর ছেলেসহ তাদের পক্ষের লোকজন সালিশে উপস্থিত মুরুব্বি ও প্রতিপক্ষের লোকজনের সাথে তর্কে জড়িয়ে পড়ে। এক পর্যায়ে দেশীয় অস্ত্র দিয়ে হামলা চালায়। তাদের হামলায় জসিম উদ্দিন (৪০) ও সজল মিয়া (৩৫) রক্তাক্ত জখম হন। তাঁদেরকে বাঁচাতে এগিয়ে আসেন সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত সদস্য আসাদুজ্জামান (৫০) ও আব্দুল হামিদ মেম্বার (৬০), শালিসের সভাপতি বিশিষ্টি মুরুব্বি ছুরুত আলী সরদার । এ সময় তাদেরকেও কুপিয়ে জগম করা হয়। পরে স্থানীয় লোকজন এগিয়ে এসে আহতদের উদ্ধার করে চুনারুঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। পরে আহত জসিম উদ্দিন ও সজলকে আশংকা জনক অবস্থায় সিলেট এমএজি ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন কর্তব্যরত চিকিৎসক। আহত অন্যান্যদের চুনারুঘাট ভর্তি করা হয়েছে। প্রসঙ্গত, উক্ত সালিশে উপস্থিত ছিলেন সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান জনাব লুৎফুর মহালদার, সাবেক চেয়ারম্যান আইয়ূব আলী, বিশিষ্ট মুরুব্বী ছুরক আলী সরদার, মনাফ মেম্বার, করিম সরকার সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com