মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৮ অপরাহ্ন
শিরোনাম:
চুনারুঘাটের হাজী আলিম উল্লাহ সিনিয়র আলিম মাদ্রাসায় এডহক কমিটি সভাপতি হলেন সাজিদ কুলাউড়ায় উপজেলা পর্যায়ে কলেজ স্তরের শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত হলেন লংলা কলেজের সহকারী অধ্যাপক মাজহারুল ইসলাম শায়েস্তাগঞ্জে ট্রাক-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে যুবকের মৃত্যু হস্তান্তরের আগেই হেলে পড়েছে গাদিশাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন চুনারুঘাটে দেড় কেজি গাঁজাসহ আটক, পুলিশ আসার আগেই পালালেন যুবক চুনারুঘাটে কার্যক্রম নিষিদ্ধ কৃষক লীগের সাধারণ সম্পাদক শেখ জামাল গ্রেফতার চুনারুঘাটে চা-শ্রমিকদের রেইনকোট বিতরণ করলেন সংসদ সদস্য এসএম ফয়সল এসআরবি-৯ এর অভিযানে হবিগঞ্জের নবীগঞ্জ থেকে ১৩ কেজি গাঁজাসহ চুনারুঘাটের ১ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার হয়েছে নবীগঞ্জে। এসআরবি-৯ এর অভিযানে হবিগঞ্জের চুনারুঘাট থেকে ১২ কেজি গাঁজাসহ ০২ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার ২০ কেজি গাঁজা সহ চুনারুঘাট চান্দপুর চা বাগানের দুই মাদক কারবারি আটক

মাধবপুরে ইউএনও ও কৃষি কর্মকর্তা ব্যতিক্রম উদ্যোগ

Reporter Name
  • আপডেট টাইম : শনিবার, ২৬ এপ্রিল, ২০২৫
  • ১২০ বার পঠিত

স্টাফ রিপোর্টার ॥ কৃষকের ফলানো সোনালি বোরো ধান দ্রুত ঘরে তুলতে মাধবপুর উপজেলা নির্বাহী অফিসার মোঃ জাহিদ বিন কাশেম ব্যতিক্রম উদ্যোগ গ্রহন করেছেন। কারন এ বছর মাধবপুরে বোরো ধানের বাম্পার ফলন হয়েছে। এখন কৃষকের ফসলের মাঠে ধান আর ধান। কৃষকের ফলানো কষ্টের ধান ঘরে তুলতে পারলেই সকলের শান্তি। তাই সেদিক বিবেচনা করে মাধবপুর উপজেলায় নির্বিঘ্নে বোরো ধান কর্তনের লক্ষ্যে কম্বাইন্ড হার্ভেস্টার দ্বারা ধান কাটার উদ্যোগ নিয়েছেন মাধবপুর উপজেলা প্রশাসন।
এ উপলক্ষে বৃহস্পতিবার দুপুরে আনুষ্ঠানিক ধান কর্তন অনুষ্ঠান ও কম্বাইন্ড হার্ভেস্টার মালিকদের সাথে মতবিনিময় করেন উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা কৃষি অফিসার সজিব সরকার। কৃষকরা জানান, সরকার কৃষকদের সুবিধার্থে ভুর্তুকি মূল্যে ধান কাটার আধুনিক মেশিন বিতরণ করেছেন। তবে কৃষকরা সুবিধা অনেক সমস্যা হয়। তবে উপজেলা নিঁর্বাহী অফিসার মেশিন মালিকদের নিয়ে সভা করায় এতে কৃষকরা দ্রুত ধান কাটতে পারবে।
উপজেলা কৃষি কর্মকর্তা জানান, এ বছর বোরো মৌসুমে ১২হাজার ১০০ হেক্টর জমিতে ৪৫ হাজার ৭৩৮ মে. টন ধান উৎপাদনের লক্ষ্যমাত্রা অর্জন সম্ভব হবে। উপস্থিত উপজেলা খাদ্য কর্মকর্তা জানান, আজকে থেকে আগামী ৩০ আগস্ট পর্যন্ত ধান সংগ্রহ চলমান থাকবে। কৃষকরা মনপ্রতি ১৪৪০ টাকা দরে খাদ্য গুদামে ধান দিতে পারবেন।
মাধবপুর উপজেলা নিঁর্বাহী অফিসার জানান,কৃষকরা যাতে দ্রুততম সময়ের মধ্যে ধান কাটতে পারে সেজন্য আজকে হারবেষ্টার মালিকদের সাথে সভা করা হয়েছে।আমরা কৃষকদের পাশে থেকে ধান কাটতে সব ধরনের সহযোগিতা করতে প্রস্তুত।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com