শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৯:৩১ পূর্বাহ্ন
শিরোনাম:
মাধবপুরে শিশুদের সঙ্গে মেঝেতে বসে পাঠদান করলেন প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ নিখোঁজের সাড়ে ৩ বছর পর সেফটিক ট্যাংকে পওয়া গেল মহব্বত আলীর ক/ঙ্কা/ল। স্বামী স্ত্রীসহ আটক ৪ চুনারুঘাটে প্রধান শিক্ষক আইয়ূব আলীকে অবসর জনিত বিদায় সংবর্ধনা হবিগঞ্জ ৫৫ বিজিবি’র গত ২৪ ঘণ্টায় পৃথক তিনটি অভিযানে দেড় লক্ষাধিক টাকা মূল্যের ভারতীয় গাঁজা, মদ, বিয়ার এবং বাংলাদেশি মশার কয়েল জব্দ,,, বাহুবলের মিরপুর সিটকো সিএনজি পাম্প কর্তৃপক্ষের হামলায় মৃত্যু পথযাত্রী চুনারুঘাটের নোহা গাড়ি চালক আব্দুল আজিজ। কাদাপানিতে বন্দিজীবন, চুনারুঘাটে চার গ্রামের মানুষের দুর্ভোগ দেখার কেউ নেই! লাখাইয়ে বারান্দায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা সমুদ্র পথে ইতালী যাওয়ার পথে হবিগঞ্জের ১২ যুবক নিখোঁজ হবিগঞ্জ ৫৫ বিজিবি’র গত ২৪ ঘণ্টায় পৃথক অভিযানে ০১ জন আসামীসহ ৪৮ কেজি ভারতীয় গাঁজা এবং বিয়ার আটক* চুনারুঘাটে ৫৫ বিজিবির অভিযানে ৪৮ কেজি গাঁজাসহ ১ মাদক কারবারী আটক

হবিগঞ্জে চুনারুঘাটে ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন… ঘাতক ছোট ভাই জসিম আটক…

Reporter Name
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৭ এপ্রিল, ২০২৫
  • ১৩১ বার পঠিত

স্টাফ রির্পোটার // চুনারুঘাটে ছোট ভাইয়ের হাতে বড় ভাই রুয়েল মিয়া (২৪) খুন হয়েছে। ঘাতক ছোট ভাই জসিম (২২) কে চুনারুঘাট পুলিশ গ্রেফতার করেছে। পুলিশ ও স্থানীয়রা জানান, ১৫ এপ্রিল রাতে বড় ভাই রুয়েল মিয়া (২৪) একটি গাছ কেটে বাড়ীর সামনে রাখেন। উক্ত গাছটি দিয়ে তার আপন ছোট ভাই জসিম মিয়া (২২) টিউবওয়েল বেড়ার কাজে লাগিয়ে দেয়। বিষয়টি নিয়ে রুয়েল এর সহিত তার ভাই জসিম মিয়া, ভাই সোহেলের স্ত্রী স্বরুপা বেগম ও মাতা আবেদা খাতুনদের সাথে কথা কাটাকাটি ও বাক বিতন্ডা হয়। এক পর্যায়ে উভয়ে ঝগড়ায় লিপ্ত হয়। এলোপাতারি, লাঠিসোটার আঘাতে রুয়েল মিয়ার মাথার পেছনে ঘাড়ে মারাত্মক ভাবে আঘাত প্রাপ্ত হয়ে জ্ঞান হারিয়ে ফেলেন। রুয়েলের স্ত্রী তাছলিমা খাতুন ও স্থানীয়দের লোকজনের সহায়তায় চুনারুঘাট উপজেলা স্বাস্থ্য কমপেক্সে নিয়ে গেলে তার অবস্থা গুরুত্বর হওয়ায় কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা প্রদান করে উন্নত চিকিৎসার জন্য এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে সিলেটে প্রেরণ করেন। গত বুধবার ১০ ঘটিকায় সময় নূরজাহান ক্লিনিকে মাজার গেইটে সিলেটে রুয়েল মিয়া মৃত্যু বরণ করেন। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে পরিদর্শন করেন এবং রাতেই ঘাতক ছোট ভাই জসিম মিয়াকে গ্রেফতার করেন। চুনারুঘাট থানার অফিসার ইনচার্জ মোঃ নূর আলম বলেন, সাড়াশি অভিযান করে রাতেই ঘাতক জসিম মিয়া কে আটক করেন।
পুলিশ লাশ উদ্ধার উদ্ধার করে ময়নাদন্তের জন্য মর্গে প্রেরণ করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com