বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫২ অপরাহ্ন
শিরোনাম:
আমু চা বাগান সরকারি বিদ্যালয়ের সামনে সড়ক দুর্ঘটনায় প্রথম শ্রেণির ছাত্রী আহত চেকপোস্ট পরিচালনাকালে ৮৫ কেজি গাঁজা একটি নীল-হলুদ রংয়ের কার্গো ট্রাক আটক করেছে র‍্যাব । জাপানে এলএনজি ও প্রিপেইড মিটার নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠক জাপান সরকারের সঙ্গে বাংলাদেশি প্রতিনিধির ফলপ্রসূ আলোচনা পিকআপ গাড়িতে মাদক বহন, ৫২ কেজি গাঁজাসহ মাধবপুরের কমলাপুর গ্রামের ১ মাদক কারবারী গ্রেফতার হাজী ইয়াছিন সরকারী প্রাথমিক বিদ্যালয়ে সাবেক ইউপি চেয়ারম্যান মুসলিম উদ্দিনের মৃত্যু বার্ষিকী পালন মাধবপুরে ত্রিমুখী সংঘর্ষে ২জন আহত। আজ সাবেক ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মুসলিম উদ্দিনের ২০তম মৃত্যু বার্ষিকী চুনারুঘাটেে মাদক বিরোধী র‍্যালি চুনারুঘাটে হুইলচেয়ারেই কাটে শিক্ষকের জীবন: বর্ষায় কাদা-পানি আর ভাঙা ব্রিজ পেরিয়ে বিদ্যালয়ে যাওয়ার বুকভাঙা সংগ্রাম চুনারুঘাটে এক অসহায় বৃদ্ধা নারীর ৭৪ শতক জমি দখলের পায়তারা করছে ভূমিকেখো চক্র

চুনারুঘাটে খোয়াই নদী থেকে অবৈধভাবে উত্তোলনকৃত ২ কোটি টাকার বালু জব্দ

Reporter Name
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১০ এপ্রিল, ২০২৫
  • ১৫১ বার পঠিত

স্টাফ রিপোর্টার ॥ চুনারুঘাটে খোয়াই নদী থেকে অবৈধভাবে উত্তোলনকৃত প্রায় ২ কোটি টাকার বালু জব্দ করা হয়েছে। গতকাল বুধবার দুপুর ২টায় সহকারী কমিশনার (ভূমি) মাহবুব আলম মাহবুবের নেতৃত্বে খোয়াই নদীর কাচুয়া অংশে ইজারা বহির্ভূত স্থান হতে অবৈধভাবে উত্তোলিত প্রায় ২ কোটি টাকা মূল্যের ২০ লাখ ঘনফুট বালু জব্দ করা হয়। এতে সহযোগিতা করে চুনারুঘাট থানা পুলিশের একটি দল। চুনারুঘাটের সহকারী কমিশনার (ভূমি) মাহবুব আলম মাহবুব বিষয়টি নিশ্চিত করে জানান, ইজারা বহির্ভূত স্থান থেকে উত্তোলন করায় আমরা উক্ত বালু জব্দ করেছি। তবে এখানে ঠিক কতো ঘনফুট বালু রয়েছে তা আপাতত বলতে পারছি না। নাম প্রকাশ না করার শর্তে উপজেলা প্রশাসনের একজন কর্মকর্তা জানান, এখানে প্রায় ২ কোটি টাকা মূল্যের আনুমানিক ২০ লাখ ঘনফুট বালু রয়েছে। চুনারুঘাটের উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রবিন মিয়া বালু জব্দের বিষয়টি নিশ্চিত করে বলেন, আমি সিলেটে ট্রেনিংয়ে ছিলাম। জেনেছি অবৈধ বালু জব্দ করা হয়েছে। তবে কি পরিমাণ বা কত টাকা মূল্যের বালু জব্দ করা হয়েছে তা এখনই নিশ্চিত করে বলতে পারছিনা। উল্লেখ্য, চুনারুঘাটের বিভিন্ন স্থান থেকে সম্প্রতি অবৈধভাবে বালু উত্তোলন শুরু করে একটি চক্র। এতে অনেক স্থানে ব্রিজও ক্ষতিগ্রস্ত হচ্ছে। এ অবস্থায় ফুঁসে উঠেন স্থানীয়রা। তারা মানববন্ধনের আয়োজন করলে তাদের সাথে একাত্মতা ঘোষণা করেন বিএনপি নেত্রী সাবেক এমপি শাম্মী আক্তার। তিনি মানববন্ধনে অংশ নিয়ে ক্ষোভ প্রকাশ করেন। দ্রুত অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে ব?্যবস্থা নেয়ার দাবি জানান। এরপরই টনক নড়ে প্রশাসনের। তারা অভিযান চালিয়ে উল্লেখিত বালু জব্দ করে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com