শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৮:২৩ পূর্বাহ্ন
শিরোনাম:
চুনারুঘাটে জালনোট প্রচলন প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা হবিগঞ্জ অনলাইন অ্যাক্টিভিস্ট ফোরামের ৩১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন চুনারুঘাটের উন্নয়ন নিয়ে বিএনপির তৃণমূল নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করেছেন এমপি ফয়সল ঢাকার হামলা মামলার জেরে বৃদ্ধাকে প্রাণনাশের হুমকির অভিযোগ, মাধবপুর থানায় জিডি চুনারুঘাটে বাড়ির সীমানা প্রাচীর নিয়ে বিরোধ নিয়ে পুলিশ সদস্য ও তার পরিবারের হামলায় আহত ৪ জন চুনারুঘাটে কোয়াবের ৬৪ সদস্যবিশিষ্ট কমিটি অনুমোদন বহুল সমালোচিত শিক্ষা অফিসার নাজনীন সুলতানা কে রবিবারের মধ্যে কুলাউড়ায় যোগদানের নির্দেশ বাংলাদেশ কাবাডি ফেডারেশনের যুগ্ম সাধারণ সম্পাদক হলেন চুনারুঘাটের নাসির আহমেদ সাজু চুনারুঘাট পৌরসভার উন্নয়ন কাজ পরিদর্শন করলেন এডিবি ও এএফডি প্রতিনিধি সিনথিয়া মিলা সহ এলজিইডি কর্মকর্তারা আব্দুল মুমিন সাদ্দাম বাংলাদেশ ভলিবল ফেডারেশনের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় চুনারুঘাটে মিষ্টিমুখ

মাধবপুর সীমান্তে আটক ৬ অনুপ্রবেশকারী

Reporter Name
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৬ নভেম্বর, ২০২৪
  • ১৬৩ বার পঠিত

স্টাফ রিপোর্টার ॥ মাধবপুরে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর পৃথক অভিযানে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের চেষ্টাকালে নারীসহ ৬ জনকে আটক করা হয়েছে। গতকাল সোমবার (২৫ নভেম্বর) সকালে সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, রবিবার রাত দশটার দিকে সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) এর অধীনস্থ বড়জ্বালা বিওপির একটি টহল দল সীমান্তবর্তী দেবনগর এলাকায় অভিযান চালিয়ে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের চেষ্টাকালে দুই নারীসহ চার জনকে আটক করেন। একই দিনে সরাইল ব্যাটালিয়ন এর অধীনস্থ ধর্মঘর বিওপির একটি টহল দল সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে সীমান্তবর্তী সস্তামোড়া এলাকায় অভিযান চালিয়ে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের চেষ্টাকালে এক নারীসহ দুই জনকে আটক করেন। ধৃত ব্যক্তিরা হল, ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার পাইকপাড়া এলাকার সুমন দেবনাথ এর স্ত্রী সম্পা দেবনাথ (৩৮) ও পুত্র রাতুল দেবনাথ (১৯), কিশোরগঞ্জ সদর উপজেলার মহিনন্দ গ্রামের মৃত কার্তিক চন্দ্র এর পুত্র সতীষ চন্দ্র (৬৫), সতীষ চন্দ্র এর পুত্র স্বপন দেবনাথ (৩২), স্বপন দেবনাথ এর স্ত্রী সুকলা দেবনাথ (৩০) ও সুরেশ দেবনাথ এর স্ত্রী কানন বালা দেবনাথ (৫০)। সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল ফারাহ মোহাম্মদ ইমতিয়াজ( পিএসসি) সত্যতা নিশ্চিত করে জানান, ধৃত ব্যাক্তিদের আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য মাধবপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com